আইনি লড়াইয়ে ২ বছর পর ইউপি সদস্য হারুনুর রশিদ

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

সারাদেশ

২০২২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত চাঁদপুরের কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচনের ফলাফল নিয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে

2024-02-29T17:43:53+00:00
2024-02-29T17:43:53+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
আইনি লড়াইয়ে ২ বছর পর ইউপি সদস্য হারুনুর রশিদ
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:৪৩ পিএম 
শেখ হারুনুর রশিদ। ফাইল ছবি

শেখ হারুনুর রশিদ। ফাইল ছবি

২০২২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত চাঁদপুরের কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচনের ফলাফল নিয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী শেখ হারুনুর রশিদ। ওই মামলা চলমান থাকা অবস্থায় ইউপি সদস্য আব্দুল বারেক সরদারের মৃত্যুতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী শেখ হারুনুর রশিদ অবশেষে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে বিজ্ঞ আদালতের রায় পেয়েছেন।

রায় পাওয়া প্রতিদ্বন্দ্বী প্রার্থী শেখ হারুনুর রশিদ জানান, তৎকালীন ২০২২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউপি নির্বাচনে সাধারণ ভোটাররা আমাকে বিজয়ী করলেও অজ্ঞাত কারণে আমার বিজয় ঘোষণা করা হয়নি। এ নিয়ে আমি ভোট পুন:গণনার দাবী জানিয়ে সিনিয়র সহকারী জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল চাঁদপুরের আদালতে মামলা দায়ের করি। যার মোকদ্দমা নং-২১/২০২২। ওই মামলার আবেদনের প্রেক্ষিতে ২৮ ফেব্রুয়ারি রিটার্নিং অফিসারের কার্যালয়ে রক্ষিত সিলগালাকৃত বস্তার ভোট নির্বাচন সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে পুন:গণনা করে ২ মার্চ নির্বাচনী ট্রাইব্যুনালে ফলাফল প্রেরণ করা হয়। মামলা চলমান থাকা অবস্থায় ওই ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুল বারেক সরদার ২০২৩ সালের ১৪ জুন অসুস্থ জনিত কারণে মারা যান। ওই মামলায় বাদী সর্বোচ্চ ভোট পাওয়ায় এবং বিবাদীর মৃত্যু জনিত কারণে স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা মোতাবেক শেখ মো. হারুনুর রশিদের পক্ষে রায় ঘোষণা করা হয়। 

এদিকে বিজ্ঞ আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করে বাদী শেখ মো. হারুনুর রশিদ বলেন, দীর্ঘ আইনি লড়াই শেষে আমার পক্ষে রায় আশায় আমি বিচার বিভাগকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। 

সময়ের আলো/আরআই



  বিষয়:   আইনি লড়াই  ইউপি সদস্য  শেখ হারুনুর রশিদ  কচুয়া  চাঁদপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: