স্ত্রীর যৌতুক মামলায় কারাগারে পুলিশ কর্মকর্তা

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

ঝালকাঠিতে স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় স্বামী পুলিশের এএসআই মো. হাসিবুল হাসান সোহেলকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে

2024-02-29T23:05:35+00:00
2024-02-29T23:05:35+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
স্ত্রীর যৌতুক মামলায় কারাগারে পুলিশ কর্মকর্তা
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:০৫ পিএম 
বরগুনার আমতলী থানায় এএসআই পদে কর্মরত মো. হাসিবুল হাসান সোহেল। ছবি: সংগৃহীত

বরগুনার আমতলী থানায় এএসআই পদে কর্মরত মো. হাসিবুল হাসান সোহেল। ছবি: সংগৃহীত

ঝালকাঠিতে স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় স্বামী পুলিশের এএসআই মো. হাসিবুল হাসান সোহেলকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক এ.এইচ.এম ইমরানুর রহমান তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। রাতে এ বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী পক্ষের আইনজীবী মো. নাসির উদ্দিন।

অভিযুক্ত মো. হাসিবুল হাসান সোহেল পটুয়াখালী শহরের নবাবপাড়া এলাকার সরদার আ. খালেকের ছেলে। তিনি বরগুনার আমতলী থানায় এএসআই পদে কর্মরত রয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৭ সালে প্রথম স্ত্রীর পরিচয় গোপন রেখে ঝালকাঠি সদর উপজেলার সারেঙ্গল গ্রামের তাহমিনা আক্তারকে বিয়ে করেন এএসআই মো. হাসিবুল হাসান সোহেল। হাসিবুল ও তাহমিনা দম্পতির ৫ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। ২০২৩ সালের জুন মাসের দিকে তাহমিনা আক্তার আবার সন্তান সম্ভাবা হলে তাকে নির্যাতন শুরু করে এএসআই মো. হাসিবুল হাসান সোহেল। পরে তাহমিনা আক্তার ও তার পরিবারের কাছে যৌতুক দাবি করে পুলিশ সদস্য হাসিবুল হাসান সোহেল।

নির্যাতন সহ্য করতে না পেরে এএসআই হাসিবুল হাসান সোহেলকে আসামি করে ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে যৌতুক মামলা দায়ের করেন তাহমিনা আক্তার।  হাসিবুল হাসান সোহেল বর্তমানে তার প্রথম স্ত্রীকে নিয়ে আমতলী বসবাস করেন।

সময়ের আলো/আরআই



  বিষয়:   স্ত্রীর যৌতুক মামলা  কারাগারে পুলিশ  ঝালকাঠি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: