দিনাজপুরে ৩ কেজি গাঁজাসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

সারাদেশ

দিনাজপুরের খানসামায় ৩ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে

2024-03-01T17:46:08+00:00
2024-03-01T17:46:08+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
দিনাজপুরে ৩ কেজি গাঁজাসহ আটক ৩
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
প্রকাশ: শুক্রবার, ১ মার্চ, ২০২৪, ৫:৪৬ পিএম 
দিনাজপুরের খানসামায় ৩ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ১নং আলোকঝাড়ী ইউনিয়নের পশ্চিম ঘাটপাড় এলাকা হতে থানা পুলিশের সদস্যরা গাঁজাসহ হাতেনাতে তাদের আটক করেছে।

আটক মাদক ব্যবসায়ীরা হলেন- নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ব্যাংমারী এলাকার শোয়েব আলীর ছেলে মো. নাজমুল হুদা (২৩), মৃত. আব্দুল কাদের ছেলে সবুজ (২৩) ও দক্ষিণ বালাপাড়া এলাকার মৃত ওয়াহেদুল ওরফে রহিদুলের ছেলে খায়রুল ইসলাম (২৪)।

বিষয়টি নিশ্চিত করে থানার ইন্সপেক্টর (তদন্ত) মোতালেব ইসলাম বলেন, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। আজ (শুক্রবার) তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। 

সময়ের আলো/আরআই



  বিষয়:   গাঁজাসহ আটক  মাদক ব্যবসায়ী  দিনাজপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: