মাদক মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি

সারাদেশ

মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি কুখ্যাত মাদক সম্রাট মন্টু মন্ডল (৬০) র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া

2024-03-01T18:19:43+00:00
2024-03-01T18:19:43+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
মাদক মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১ মার্চ, ২০২৪, ৬:১৯ পিএম 
মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি কুখ্যাত মাদক সম্রাট মন্টু মন্ডল (৬০) র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে (১ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে ৪২ বোতল ফেন্সিডিলসহ র‌্যাব-১০ এর সদস্যরা তাকে গ্রেফতার করে। 

গ্রেফতারকৃত মো. মন্টু মন্ডল চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত কেসমত আলী মন্ডলের ছেলে।

ফরিদপুর র‌্যাব-১০ এর কোম্পানি অধিনায়ক লেঃ কমান্ডার কেএম শাইখ আকতার জানান, মন্টু মন্ডল ফরিদপুর জেলার মধুখালী থানার ২০১২ সালের এফআইআর নং-৫৫/১২, জি আর-২৩২/১২ নং মাদক মামলার যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসামি। দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল। অবশেষে বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন তথ্যে ৪২ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত ফেন্সিডিলের বাজার মূল্য ১ লক্ষ ২৬ হাজার টাকা। এসময় তার কাছ থেকে ফেন্সিডিল বহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল ও একটি মোবাইল জব্দ করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মন্টু মন্ডল স্বীকার করে সে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে আরো ৬টি মাদক মামলা রয়েছে। 

আজ (শুক্রবার) গ্রেফতারকৃত মন্টু মন্ডলকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   মাদক মামলা  যাবজ্জীবনপ্রাপ্ত আসামি গ্রেফতার  রাজবাড়ী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: