নওগাঁয় বিসিক উদ্যোক্তা মেলা শুরু, চলবে ১০ দিন

নওগাঁ প্রতিনিধি

সারাদেশ

নওগাঁয় ১০ দিন ব্যাপী শুরু হয়েছে ‘বিসিক উদ্যোক্তা মেলা’। শুক্রবার (১ মার্চ) বিকেল ৫টায় নওগাঁ শহরের এটিম মাঠে প্রধান অতিথি

2024-03-01T21:11:45+00:00
2024-03-01T21:11:45+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
নওগাঁয় বিসিক উদ্যোক্তা মেলা শুরু, চলবে ১০ দিন
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১ মার্চ, ২০২৪, ৯:১১ পিএম 
নওগাঁয় বিসিক উদ্যোক্তা মেলা শুরু, চলবে ১০ দিন
নওগাঁয় ১০ দিন ব্যাপী শুরু হয়েছে ‘বিসিক উদ্যোক্তা মেলা’। শুক্রবার (১ মার্চ) বিকেল ৫টায় নওগাঁ শহরের এটিম মাঠে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন স্থানীয় সাংসদ ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন। জেলা প্রশাসনের সহযোগীতায় বিসিক জেলা কার্যালয় এ মেলার আয়োজন করে।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিলন্ট চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি) গাজিউর রহমান, চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান ও বিসিক জেলা কার্যালয়ের উপ ব্যবস্থাপক শামীম আক্তার মামুনসহ বিসিকের অন্যান্য কর্মকর্তা অন্যরা।

মেলায় নিজেদের পণ্যের প্রচার-প্রসারের জন্য হস্তশিল্প, বুটিকস, ব্লেজার, খেলনা ও খাবারের স্টলসহ ৬০টি স্টল অংশ নিয়েছে। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। এছাড়াও শিশুদের বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা ও নৌকা। মেলায় প্রতিদিন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   বিসিক উদ্যোক্তা মেলা  নওগাঁ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: