মাদকদ্রব্য উদ্ধার ও অপরাধ নিয়ন্ত্রণে সেরা কুমিল্লা

কুমিল্লা প্রতিনিধি

সারাদেশ

মাদক দ্রব্য উদ্ধার, অপরাধ নিয়ন্ত্রণে প্রথম কুমিল্লা ও অস্ত্র উদ্ধারে সারা দেশে দ্বিতীয় হয়েছে কুমিল্লা জেলা পুলিশ। স্বীকৃতি স্বরুপ ইন্সপেক্টর

2024-03-01T21:55:00+00:00
2024-03-01T22:03:20+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
মাদকদ্রব্য উদ্ধার ও অপরাধ নিয়ন্ত্রণে সেরা কুমিল্লা
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১ মার্চ, ২০২৪, ৯:৫৫ পিএম  আপডেট: ০১.০৩.২০২৪ ১০:০৩ পিএম
মাদক দ্রব্য উদ্ধার, অপরাধ নিয়ন্ত্রণে প্রথম কুমিল্লা ও অস্ত্র উদ্ধারে সারা দেশে দ্বিতীয় হয়েছে কুমিল্লা জেলা পুলিশ। স্বীকৃতি স্বরুপ ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নানের হাতে স্মারক তুলে দেন। শুক্রবার (১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান।

তিনি বলেন, পুলিশ সপ্তাহ-২০২৪ এর দ্বিতীয় দিনে ২৮ ফেব্রুয়ারি রাজারবাগ পুলিশ লাইন্সে ২০২৩ সালে মাদকদ্রব্য উদ্ধার, অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযান ও অপরাধ নিয়ন্ত্রণে সার্বিক কার্যক্রম মূল্যায়নে কৃতিত্ব অর্জনকারী কুমিল্লা জেলা পুলিশকে পুরস্কার প্রদান করেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। 

পুলিশ সুপার আরো বলেন, সারা দেশে পুলিশের সকল ইউনিটের মধ্যে মাদকদ্রব্য উদ্ধারে প্রথম স্থান, অপরাধ নিয়ন্ত্রণে সার্বিক কার্যক্রম মূল্যায়নে প্রথম স্থান ও অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে দ্বিতীয় স্থান অর্জন করে কুমিল্লা জেলা পুলিশ।

এমন কৃতিত্ব অর্জনে তিনি জেলা পুলিশের অপরাধ শাখাসহ সকল ইউনিটের সদস্যদের ধন্যবাদ জানান।

সময়ের আলো/আরআই



  বিষয়:   পুলিশ সপ্তাহ-২০২৪  মাদক দ্রব্য উদ্ধার  অপরাধ নিয়ন্ত্রণ  কুমিল্লা সেরা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: