কুকুরের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা

সারাদেশ

চুয়াডাঙ্গায় আলমডাঙ্গায় কুকুরের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক পিন্টু নামের এক ব্যক্তি মারা গেছে। শুক্রবার (১ মার্চ) দুপুরে উপজেলার নওদাদূর্গাপুর

2024-03-01T22:56:52+00:00
2024-03-01T22:56:52+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
কুকুরের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত
আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ১ মার্চ, ২০২৪, ১০:৫৬ পিএম 
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

চুয়াডাঙ্গায় আলমডাঙ্গায় কুকুরের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক পিন্টু নামের এক ব্যক্তি মারা গেছে। শুক্রবার (১ মার্চ) দুপুরে উপজেলার নওদাদূর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। বন্ডবিল মসজিদের ঈমাম বোন জামাইকে নামিয়ে দিয়ে বাড়ি ফেরার সময় বাড়ির পাশেই কুকুরের সাথে পিন্টুর মোটরসাইকেল ধাক্কা লাগে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে ডাক্তার মৃত বলে ঘোষণা করে।

নিহত পিন্টু আলী (৪৫) উপজেলার কুমারী ইউনিয়নের নওদাদূর্গাপুর গ্রামের রবগুল ইসলাম মেম্বারের ছেলে। সে নিজের জমি চাষাবাদের পাশাপাশি গরুর ব্যবসা করতেন। খোঁজ নিয়ে জানা গেছে পিন্টুর ছোট ছোট দুটি ছেলে ও ১ মেয়ে রয়েছে।
 
নওদাদূর্গাপুর গ্রামের ইউপি সদস্য আইনাল হক জানান, পিন্টুর বোন জামাই একই গ্রামের মনিরুজ্জামান বন্ডবিল মসজিদের ঈমাম। কয়েকদিন আগে তিনি মোটরসাইকেল দুর্ঘটনায় পায়ে ব্যথা পেয়েছেন। আজ (শুক্রবার) জুমার দিন নামাজ পড়াতে যাওয়ার জন্য পিন্টুকে রেখে আসতে বলে। পিন্টু বোন জামাইকে রেখে বাড়ি ফিরছিলেন। নিজ গ্রামে এসে বাড়ির নিকটেই একটি কুকুরের সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে পিন্টু পড়ে গিয়ে মারাত্মক জখম হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। বিকেলেই পিন্টুর মরদেহ দাফন করা হয়েছে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ শেখ গণি মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। ইউপি সদস্য ও গ্রামের বেশকিছু মানুষের সামনেই কুকুরের সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে পিন্টু যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে ডাক্তার মৃত বলে ঘোষণা করে। পিন্টুর মরদেহ দাফন সম্পন্ন হয়েছে। 

সময়ের আলো/আরআই



  বিষয়:   কুকুরের সাথে ধাক্কা  মোটরসাইকেল চালক নিহত  আলমডাঙ্গা  চুয়াডাঙ্গা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: