কারো ভয়ভীতিতে নয়, দেশ চলছে সংবিধান অনুযায়ী: আমু

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

কারো ভয়ভীতিতে নয়, এই দেশ পরিচালিত হচ্ছে সংবিধান অনুযায়ী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ১৪ দলের

2024-03-03T19:53:38+00:00
2024-03-03T19:53:38+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
কারো ভয়ভীতিতে নয়, দেশ চলছে সংবিধান অনুযায়ী: আমু
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩ মার্চ, ২০২৪, ৭:৫৩ পিএম 
কারো ভয়ভীতিতে নয়, এই দেশ পরিচালিত হচ্ছে সংবিধান অনুযায়ী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি। 

তিনি বলেন, নির্বাচনে দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে গণজাগরণের সৃষ্টি হয়েছিলো। জনগণই আওয়ামী লীগের মূল শক্তি। সেই জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র প্রতিহত করেছে।

রোববার (৩ মার্চ) ঝালকাঠি জেলা পরিষদ আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সহসভাপতি আরিফুর রহমান খান, সিদ্দিকুর রহমান, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান শামসুল ইকরাম পিরু।

আমির হোসেন আমু বলেন, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র হয়েছিলো। কোন ষড়যন্ত্রই তাকে দেশপ্রেম থেকে বিচলিত করতে পারেনি। তিনি দেশকে স্বাধীন করে দেশের মানুষকে পরাধীনের শৃঙ্খল মুক্ত করেছেন। ঠিক তেমনি তার কন্যা জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও একইভাবে জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্ত এবং ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। সবকিছুই পিছনে ফেলে দৃঢ় প্রত্যয়ে দেশকে উচ্চতার শিখরে পৌছাতে সক্ষম হয়েছেন। এভাবেই তিনি আন্তর্জাতিক চক্রান্ত মোকাবেলা করে সুষ্ঠুভাবে, ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অংশীদারিত্ব ও গ্রহণযোগ্য নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন। 

তিনি আরো বলেন, দেশের ভোট ব্যবস্থাকে ধ্বংস করেছেন জিয়াউর রহমান। প্রতিদ্বন্দ্বী না থাকলেও ‘হ্যাঁ’-‘না’ ভোটের নামে ব্যালট পেপারে সিল মেরে মানুষের ভোটাধিকার লঙ্ঘন করেছেন। সেই জিয়াউর রহমান সৃষ্ট বিএনপি তত্ত্বাবধায়কের হাস্যকর দাবি করছে।

বঙ্গবন্ধুকে হত্যার পর যারা এ দেশের পবিত্র সংবিধানকে ক্ষতবিক্ষত করেছে, জাতীয় চার মূলনীতিকে ভূলুণ্ঠিত করে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছে— তাদের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা, গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখা, দেশের স্থিতিশীলতা ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার বিষয়ে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান জ্যেষ্ঠ এই নেতা।

সময়ের আলো/আরআই



  বিষয়:   আমির হোসেন আমু  নাগরিক সংবর্ধনা  ঝালকাঠি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: