নওগাঁয় কৃষি প্রযুক্তি মেলা শুরু, চলবে ৩ দিন

নওগাঁ প্রতিনিধি

সারাদেশ

নওগাঁয় তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। রোববার (৩ মার্চ) দুপুর ১২টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি

2024-03-03T20:37:34+00:00
2024-03-03T20:37:34+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
নওগাঁয় কৃষি প্রযুক্তি মেলা শুরু, চলবে ৩ দিন
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩ মার্চ, ২০২৪, ৮:৩৭ পিএম 
নওগাঁয় তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। রোববার (৩ মার্চ) দুপুর ১২টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করে। উপজেলা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়।

প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রার নেতৃত্ব দেন নওগাঁ-৫ (সদর) আসনের সাংসদ ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন। পরে বেলুন ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন এবং মেলার স্টলগুলো ঘুরে দেখেন প্রধান অতিথি।

এসময় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) শওকত মেহেদী সেতু, উপজেলা কৃষি অফিসার মনিরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে সদর উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেলায় কৃষি প্রযুক্তির বিভিন্ন যন্ত্রাংশের প্রদর্শনী ও সরকারি বিভিন্ন দপ্তরে ২০ টি স্টল অংশ নিয়েছে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   কৃষি প্রযুক্তি মেলা  নওগাঁ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: