রংপুরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

সারাদেশ

রংপুরের গঙ্গাচড়ায় রিমা আক্তার (২১) নামে এক সন্তানের জননীকে মারপিট করে হত্যা করেছে স্বামী। পরে গলায় ফাঁস লাগিয়ে ফ্যানের সঙ্গে

2024-03-04T19:44:13+00:00
2024-03-04T19:44:13+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
রংপুরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ মার্চ, ২০২৪, ৭:৪৪ পিএম 
রংপুরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ
রংপুরের গঙ্গাচড়ায় রিমা আক্তার (২১) নামে এক সন্তানের জননীকে মারপিট করে হত্যা করেছে স্বামী। পরে গলায় ফাঁস লাগিয়ে ফ্যানের সঙ্গে ঝুলি রাখার অভিযোগ উঠেছে। সোমবার (৪ মার্চ) দুপুরে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ গৃহবধূর লাশ উদ্ধার করেন।

এ ঘটনায় গৃহবধূ স্বামীর বিরুদ্ধে নিহতের পরিবার বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন। 

এলাকাবাসী সূত্রে জানা যায়, ছয় বছর আগে সম্পর্ক করে বিয়ে করেন বড়বিল ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের রশিদুল ইসলামের কন্যা রিমার সাথে গঙ্গাচড়া সদর ইউনিয়নের চেংমারী মধ্যপাড়া গ্রামের সামসুল ইসলামের ছেলে আনোয়ারুল ইসলামের। এর মধ্যে সংসার জীবনে একটি ছেলে সন্তান জন্মগ্রহণ করে। স্বামী-স্ত্রীর মধ্যে মাঝে মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। ঘটনার দিন স্বামী আনোয়ারুল ইসলাম রিমাকে বিধর মারপিট করে। এতে স্ত্রী মারা যায়। স্বামী আনোয়ারুল ইসলাম হত্যার ঘটনাকে আড়াল করে সুকৌশলে স্ত্রীর গলায় ফাঁস দিয়ে ফ্যানে ঝুলিয়ে রাখে। পরে আনোয়ারুলের লোকজন রিমার মৃতদেহ নামিয়ে বিছানায় কালো চাদর দিয়ে ঢেকে রাখে।

গৃহবধূর মামা সাহেদুল ইসলাম বলেন, আমার ভাগনিকে মারপিট করে মেরে ফেলা হয়েছে। পরে সুকৌশলে আত্মহত্যা বলে প্রচার চালায়। 

গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ মাসুমুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় গৃহবধূর পরিবারের লোকজন মামলার প্রস্তুতি নিচ্ছেন। 

তিনি আরও জানান, ময়না তদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   স্বামীর হাতে স্ত্রী হত্যা  গঙ্গাচড়া  রংপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: