নড়াইলে ট্রাক ভর্তি রেল প্রজেক্টের চোরাই মালামালসহ আটক ১

নড়াইল প্রতিনিধি

সারাদেশ

নড়াইলের লোহাগড়া উপজেলায় রেল লাইন প্রজেক্টের কাজে ব্যবহৃত প্রায় ১৪ টন চোরাই মালামালসহ উজ্জল শেখ (৪০) নামে এক ব্যক্তিকে আটক

2024-03-04T21:03:11+00:00
2024-03-04T21:03:11+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
নড়াইলে ট্রাক ভর্তি রেল প্রজেক্টের চোরাই মালামালসহ আটক ১
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ মার্চ, ২০২৪, ৯:০৩ পিএম 
নড়াইলে ট্রাক ভর্তি রেল প্রজেক্টের চোরাই মালামালসহ আটক ১
নড়াইলের লোহাগড়া উপজেলায় রেল লাইন প্রজেক্টের কাজে ব্যবহৃত প্রায় ১৪ টন চোরাই মালামালসহ উজ্জল শেখ (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 

সোমবার (৪ মার্চ) ভোর রাতের দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের বসুপটি এলাকা থেকে চোরাই ট্রাক ভর্তি মালামালসহ ওই ব্যক্তিকে আটক করা হয়।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটককৃত উজ্জল শেখ উপজেলার কাশিপুর ইউনিয়নের বসুপটি এলাকার বাবু মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ (সোমবার) ভোর রাতের দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের বসুপটি এলাকায় রেল প্রজেক্টের চোরাইকৃত বিভিন্ন যন্ত্রাংশ একটি ট্রাকে (যশোর-১১-৩১৮৪) বোঝাই হচ্ছিল। এ সময় গোপন সংবাদ পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল চোরাই মালামাল বোঝাইকৃত ট্রাকটিসহ উজ্জ্বল শেখকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসে।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, চুরি হওয়া প্রজেক্ট এর সম্পূর্ণ যন্ত্রাংশ অবৈধভাবে বিক্রি হচ্ছিল। এই মাল অকশন ছাড়া বিক্রয়ের কোনো সুযোগ নেই। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

সময়ের আলো/আরআই



  বিষয়:   রেল প্রজেক্টের মালামাল চুরি  আটক  নড়াইল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: