নড়াইলে ৬ ক্লিনিককে জরিমানা, অপারেশন থিয়েটার সিলগালা

নড়াইল প্রতিনিধি

সারাদেশ

নড়াইলে স্বাস্থ্য বিভাগের নিয়মিত অভিযানে ৫ ক্লিনিককে ১ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা ও একটির অপারেশন থিয়েটার সিলগালা করেছে। সোমবার

2024-03-04T22:30:08+00:00
2024-03-04T22:30:08+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
নড়াইলে ৬ ক্লিনিককে জরিমানা, অপারেশন থিয়েটার সিলগালা
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ মার্চ, ২০২৪, ১০:৩০ পিএম 
নড়াইলে স্বাস্থ্য বিভাগের নিয়মিত অভিযানে ৫ ক্লিনিককে ১ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা ও একটির অপারেশন থিয়েটার সিলগালা করেছে। সোমবার (৪ মার্চ) সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত কালিয়া উপজেলার বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে অভিযান চালানোর সময় তাদের এই জরিমানা করা হয়। 

এরমধ্যে একটি বেসরকারি সার্জিক্যাল ক্লিনিকের অপারেশন থিয়েটারে চিকিৎসার পরিবেশ না থাকা ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখায় অপারেশন থিয়েটারটি সিলগালা করার পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা। আরও পাঁচটি ক্লিনিক মালিককে ৯৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলার সম্রাট সার্জিক্যাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামে একটি প্রতিষ্ঠানে চিকিৎসার পরিবেশ না থাকা অপারেশন থিয়েটারে মেয়াদ উত্তীর্ণ ওষুধ থাকায় অপারেশন থিয়েটার সিলগালা করার পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা।

এছাড়া কালিয়া সার্জিক্যাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে এক্সরে রুমের পরিবেশ না থাকা ও অন্যান্য অনিয়মের কারণে ১৫ হাজার টাকা, একই ধরনের অনিয়মের কারণে আসমা ডায়াগনষ্টিককে ১৫ হাজার, বিশ্বাস ডায়াগনস্টিককে ৫ হাজার টাকা মুক্তিযোদ্ধা ক্লিনিককে ৩ হাজার, জনসেবা প্যাথলজিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মা মেডিসিন কর্নার নামে একটি ফার্মেসির লাইসেন্স না থাকায় বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ্ত রায় দীপন। এসময় নড়াইলের সিভিল সার্জন সাজেদা বেগম পলিন, কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা.আব্দুর রশিদ, ডা. মো. শামিমুর রহমান, উপজেলা ড্রাগিস্ট অ্যান্ড কেমিস্ট সমিতির সভাপতি মনিরুল উপস্থিত ছিলেন।

অভিযান পরিচালনা বিষয়ে সিভিল সার্জন ডা. সাজেদা বেগম পলিন জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আমাদের অবৈধ ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, প্যাথলজি সহ স্বাস্থ্য বিভাগের সকল অনিয়ম দূর করতে যে নির্দেশনা দিয়েছেন সে অনুযায়ী আজকের এই অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   অবৈধ ক্লিনিকে জরিমানা  সিলগালা  নড়াইল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: