চরফ্যাশনে বেড়াতে নিয়ে গিয়ে যুবতীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, ভোলা

সারাদেশ

ভোলার চরফ্যাশনে বেড়ানোর কথা বলে যুবতীতে ধর্ষণের অভিযোগে যুবককে আটকের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। এ ঘটনায়

2024-03-04T23:44:35+00:00
2024-03-04T23:44:35+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
চরফ্যাশনে বেড়াতে নিয়ে গিয়ে যুবতীকে ধর্ষণ, যুবক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, ভোলা
প্রকাশ: সোমবার, ৪ মার্চ, ২০২৪, ১১:৪৪ পিএম 
চরফ্যাশনে বেড়াতে নিয়ে গিয়ে যুবতীকে ধর্ষণ, যুবক গ্রেফতার
ভোলার চরফ্যাশনে বেড়ানোর কথা বলে যুবতীতে ধর্ষণের অভিযোগে যুবককে আটকের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। 

চরফ্যাশন উপজেলার এওয়াজপুর গ্রামের দৌলতগঞ্জ বাজার সংলগ্ন দৌলতগঞ্জ এগ্রো এন্ড ডেইরী ফার্ম নামের একটি খামারের নির্জন বাগানে এ ধর্ষণের ঘটনা ঘটে। যুবতীকে ধর্ষণের অভিযোগে ধর্ষক উৎপল চন্দ্র শীলকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। 

সোমবার (৪ মার্চ) দুপুরে চরফ্যাশন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে সোপর্দ করেন শশীণভূষণ থানা পুলিশ। 

এরআগে, গতকাল (রোববার) দুপুরে বেড়াতে যাওয়ার জন্য বাড়ি থেকে যুবতীকে ডেকে নিয়ে যায় উৎপল চন্দ্র শীল নামের ঐ যুবক। এওয়াজপুরের একটি ডেইরী ফার্মের নির্জন বাগানে ফেলে ওই যুবতীকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে যুবক উৎপল চন্দ্র শীল। ধর্ষক উৎপল শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের করিমপুর গ্রামের তপন চন্দ্র শীলের ছেলে। 

অপরদিকে ভিকটিম যুবতীর বাড়ি চর কলমী ইউনিয়নের দক্ষিণ মঙ্গল গ্রামে এবং সে স্থানীয় মাঝেরচর ফজিল মাদ্রাসার ফাযিল শ্রেণির ছাত্রী। গতকাল (রোববার) রাতে ধর্ষিতা বাদী হয়ে শশীভূষণ থানায় ধর্ষক উৎপল এবং তার সহযোগী সুমনকে আসামি করে মামলা দায়ের করেন। 

ভিকটিম ও পুলিশ সূত্রে জানা যায়, এক সপ্তাহ আগে চলার পথে অটোতে যুবক উৎপলের সাথে ভিকটিম যুবতীর দেখা ও পরিচয় হয়। গতকাল (রোববার) দুপুরে উৎপল বেড়ানোর কথা বলে যুবতীকে চরফ্যাশনের বশরত উল্যাহ চৌমুহনী এলাকায় ডেকে নেয়। সেখান থেকে ঘটনাস্থল এওয়াজপুর গ্রামের দৌলতগঞ্জ বাজার সংলগ্ন দৌলতগঞ্জ এগ্রো এন্ড ডেইরী ফার্মের নির্জন বাগানে নিয়ে ধর্ষণ করে। ধর্ষিতার ডাক-চিৎকারে স্থানীয় রাসেল নামের এক যুবক ঘটনাস্থলে এসে ধর্ষণের ভিডিও ধারণ করেন এবং ধর্ষককে আটক করে পুলিশে সোপর্দ করে। 

শশীভূষণ থানার ওসি এনামুল হক জানান, মামলার এজাহার ভুক্ত প্রধান আসামি উৎপলকে গ্রেফতার করে আজ (সোমবার) আদালতে সোপর্দ করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার আনুষ্ঠানিকতার জন্য ভিকটিমকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার অপর আসামি সুমনকে গ্রেফতারের চেষ্টা চলছে। জব্দ করা হয়েছে ধর্ষণের ভিডিওসহ প্রত্যক্ষদর্শী রাসেলের মোবাইল।

সময়ের আলো/আরআই



  বিষয়:   যুবতীকে ধর্ষণ  যুবক গ্রেফতার  ভোলা  চরফ্যাশন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: