মানস নদীর বুক জুড়ে চলছে চাষাবাদ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

সারাদেশ

রংপুরের গঙ্গাচড়ায় জমি জটিলতা ও বরাদ্দ না থাকার কারণে মানস নদের খননকাজ অনিশ্চিত হয়ে পড়েছে। মানসের বুক জুড়ে এখন ধান,

2024-03-06T13:29:08+00:00
2024-03-06T13:29:08+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
মানস নদীর বুক জুড়ে চলছে চাষাবাদ
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ মার্চ, ২০২৪, ১:২৯ পিএম 
মানস নদীর বুক জুড়ে চলছে চাষাবাদ
রংপুরের গঙ্গাচড়ায় জমি জটিলতা ও বরাদ্দ না থাকার কারণে মানস নদের খননকাজ অনিশ্চিত হয়ে পড়েছে। মানসের বুক জুড়ে এখন ধান, পাট, গম, তামাক, আলুসহ বিভিন্ন ফসলের চাষবাস হচ্ছে।

জানা যায়, রংপুর পানি উন্নয়ন বোর্ডের আওতায় ২০১৮-১৯ অর্থবছরের ২০ ফেব্রুয়ারি ১৫ কি.মি. খননকাজের উদ্বোধন করেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি। যার দৈর্ঘ্য ১৫ কি.মি এবং প্রন্থে ১২ মিটার। বরাদ্দ প্রায় ৪ কোটি টাকা, যা দুই অর্থবছরে খননকাজ শেষ করার কথা।

কিন্তু খননকাজের উদ্বোধন করার পর মর্নেয়া ইউনিয়নের কিছু অংশে খনন করা হয়, যা খনন করা হয়েছে তা-ও ভরাট হওয়ার পথে। স্থানীয় লোকজন নদীর জমি দখল করে চাষাবাদ করছে। মানস নদ উপজেলার লক্ষ্মীটারী, গজঘন্টা ও মর্নেয়া ইউনিয়নের ওপর দিয়ে প্রবাহিত হয়ে কাউনিয়া উপজেলার হারাগাছ বন্দরের পশ্চিম দিক দিয়ে প্রবাহিত হয়ে পীরগাছা উপজেলায় প্রবেশ করেছে।

এরপর মানস নদ আলাইকুড়ি নদীকে সাক্ষাৎ দিয়ে সুন্দরগঞ্জ উপজেলার ভেতর দিয়ে যমুনায় পড়েছে। মানস নদের দৈর্ঘ্য ৮৮ কিলোমিটার। লক্ষ্মীটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী জানান, তার ইউনিয়নের ২ কি.মি অংশ খনন করার কথা ছিল। কিন্তু জমি জটিলতার কারণে খনন করা যাচ্ছে না। গজঘন্টা ইউনিয়নেও খননকাজ হয়নি।

রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব বলেন, 'জমি জটিলতার কারণে মানস নদের খননকাজ শেষ করা সম্ভব হয়নি। তাছাড়া আপাতত বরাদ্দও নেই এখন। বিষয়টি আইন-আদালত পর্যন্ত গড়িয়েছে।' তিনি আরো বলেন, 'মানস নদের খননের জন্য সেকেন্ড ফেজে প্রকল্প দেওয়া হয়েছে। পাশ হলে খনন করা হবে। নদটি খনন করা হলে কৃষকরা সেচসুবিধা পেতেন। সেইসঙ্গে মাছের উৎপাদনও বৃদ্ধি পেত।'


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: