সীমান্ত কাঁপছে বজ্রপাতের মত বিকট শব্দে

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে সংঘর্ষে মর্টার শেল ও মুহুর্মুহু গুলির শব্দে কাঁপছে কক্সবাজারে টেকনাফের উপজেলা

2024-03-06T16:14:44+00:00
2024-03-06T16:14:44+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
সীমান্ত কাঁপছে বজ্রপাতের মত বিকট শব্দে
মিয়ানমারে সংঘর্ষ
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ মার্চ, ২০২৪, ৪:১৪ পিএম 
মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে সংঘর্ষে মর্টার শেল ও মুহুর্মুহু গুলির শব্দে কাঁপছে কক্সবাজারে টেকনাফের উপজেলা হ্নীলা, হোয়াইক্যং সীমান্তে। আবারো আতঙ্ক বিরাজ করছে সীমান্তের লোকজনের মাঝে। 

বুধবার (৬ মার্চ) ভোর রাত থেকে দুপুর পর্যন্ত মিয়ানমারে ভারী মর্টার শেলের শব্দ টেকনাফের হ্নীলা ইউনিয়ন হোয়াইক্যং খারাইংগুনা, লাম্বা বিল, কাটাখালী, হ্নীলা মৌলভীবাজার, ফুলের ডেল, ওয়াব্রাং এলাকার নাফ নদী সীমান্তের পূর্বে বসবাসকারীরা শুনতে পাই। 

টেকনাফের হ্নীলা ওয়াব্রাং এলাকার বাসিন্দা সোহেল জানান, ভোর রাতের পর থেকে বজ্রপাতের মত আবারো থেমে থেমে মিয়ানমারে ভারী মর্টার শেলের শব্দ শুনা যাচ্ছে। কারণ আমার বাড়ি সীমান্তে বেড়িবাঁধের পাশে তাই শব্দ শুনতে পাই। এমন ভাবে শব্দ হয় নাফ নদীতে এসে পড়েছে। গতকাল শব্দ আসেনি আজ (বুধবার) ভোর রাত থেকে মর্টার শেলের বিকট শব্দ শুনা যায়। 

হোয়াইক্যং খারাংগুনা এলাকার মো. সেলিম জানান, বাড়ির পূর্বে মিয়ানমার সীমান্তে থেমে থেকে কয়েকটি মর্টার শেলের শব্দ শুনা গেছে। কালকে শব্দ শুনা না গেলেও আজ (বুধবার) ভোর রাত থেকে আবারও শব্দ শুনা যায় এবং দিনে একটার পর থেকে কালো ধোঁয়া দেখা যাচ্ছে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   সীমান্তে আতঙ্ক  বজ্রপাতের মত শব্দ  টেকনাফ  কক্সবাজার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: