খাল থেকে টমটম চালকের অর্ধ-গলিত মরদেহ উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজার টেকনাফ পৌরসভার খালে ভাসমান অবস্থায় মুস্তাক আহমদ (২৬) নামে এক যুবকের অর্ধ-গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ মার্চ)

2024-03-06T18:36:47+00:00
2024-03-06T18:36:47+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
খাল থেকে টমটম চালকের অর্ধ-গলিত মরদেহ উদ্ধার
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ মার্চ, ২০২৪, ৬:৩৬ পিএম 
খাল থেকে টমটম চালকের অর্ধ-গলিত মরদেহ উদ্ধার
কক্সবাজার টেকনাফ পৌরসভার খালে ভাসমান অবস্থায় মুস্তাক আহমদ (২৬) নামে এক যুবকের অর্ধ-গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ মার্চ) দুপুরে টেকনাফ পৌরসভার ইসলামাবাদ এলাকায় কায়ুকখালী খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গনি।

নিহত যুবক মোস্তাক আহমদ (২৬) সেই টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাডা কাটাবুনিয়া এলাকার নুরুজামানের ছেলে। তিনি পেশায় একজন ব্যাটারি চালিত টমটম চালক।

নিহতের শরীরের বিভিন্ন অংশে চামড়া উঠে ফুলে ফেঁপে যাওয়ায় ৪/৫ দিন আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা। 

ওসি ওসমান গনি বলেন, আজ (বুধবার) দুপুরে টেকনাফ পৌরসভার ইসলামাবাদ এলাকায় কায়ুকখালী খালে মাছ ধরছিলেন স্থানীয় জেলে আবুল হোসেন নামের এক ব্যক্তি। এক পর্যায়ে তিনি খালে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করেছে। প্রথমের নিহতের পরিচয় পাওয়া না গেলেও পরে স্বজনরা এসে পরিচয় নিশ্চিত করেন।

ওসি আরো বলেন, নিশ্চয়ই কোন দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। নাকি হত্যাকাণ্ড পুলিশ তা নিশ্চিত হতে পারেনি। এ ব্যাপারে পুলিশ খোঁজ খবর নিচ্ছে।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

এদিকে নিহতের বড় ভাই মোজাহার মিয়া জানান, একটি টমটম (ইজিবাইক) ক্রয়-বিক্রয় নিয়ে টেকনাফ সদর গোদার বিল এলাকায় অবস্থানরত নাছির নামের এক মিস্ত্রি আমার ভাইকে দেখে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে হত্যা করে পানিতে ফেলে দিয়েছি। আমরা এর সুষ্ঠু বিচার চাই। আমরা তাদের বিরুদ্ধে মামলা করব এবং  সকল প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

সময়ের আলো/আরআই



  বিষয়:   অর্ধ-গলিত মরদেহ উদ্ধার  কক্সবাজার  টেকনাফ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: