মেঘনা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি

সারাদেশ

চাঁদপুর মতলব উত্তরের মেঘনা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি। বুধবার (৬ মার্চ) দুপুরে মেঘনা নদীর

2024-03-06T19:31:52+00:00
2024-03-06T19:31:52+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
মেঘনা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ মার্চ, ২০২৪, ৭:৩১ পিএম 
চাঁদপুর মতলব উত্তরের মেঘনা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি। বুধবার (৬ মার্চ) দুপুরে মেঘনা নদীর বাহাদুরপুর গ্রাম সংলগ্ন এলাকা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া যুবকের নাম মো. আশিকুর রহমান (২২)। সে চাঁদপুর সদরের মধ্য রঘুনাথপুর গ্রামের মৃত শাহ আলমের ছেলে।

নৌ পুলিশ জানায়, গত ২ মার্চ পারাবত-২ লঞ্চ যোগে বরিশাল চরমোনাই হতে ঢাকা যাওয়ার পথে মেঘনা নদীর বাহাদুরপুর নামক স্থানে আশিকুর নদীতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। দুপুরের ওই স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান জানান, মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রাম সংলগ্ন মেঘনা নদীর তীরে ওই যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা নৌ পুলিশকে খবর দেন। খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়। 

সময়ের আলো/আরআই



  বিষয়:   মেঘনা নদী  যুবকের মরদেহ উদ্ধার  চাঁদপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: