বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা শেষে যা বললেন হুইপ রহিম এমপি

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

সারাদেশ

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, ৭ই মার্চের ভাষণ দেশকে এগিয়ে নিতে আমাদেরকে অনুপ্রেরণা জোগাচ্ছে।’ তরুণ প্রজন্মদের জন্য দেশপ্রেম

2024-03-07T14:21:42+00:00
2024-03-07T14:21:42+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা শেষে যা বললেন হুইপ রহিম এমপি
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪, ২:২১ পিএম 
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা শেষে যা বললেন হুইপ রহিম এমপি
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, ৭ই মার্চের ভাষণ দেশকে এগিয়ে নিতে আমাদেরকে অনুপ্রেরণা জোগাচ্ছে।’ তরুণ প্রজন্মদের জন্য দেশপ্রেম জাগ্রত করার প্রেরণা ৭ মার্চের ভাষণ। তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, মানবিক সোনার বাংলা বিনির্মাণে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রগতিতে দৃশ্যমান ভূমিকা রাখার আহ্বান জানান।

হুইপ আরও বলেন, ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ভাষণ দিয়েছিলেন, তা বিশ্ব ইতিহাসে অমরত্ব লাভ করেছে। শোষিত ও নিপীড়িত বাঙালি জাতির মুক্তির পথ নির্দেশিত হয়েছিল সে ভাষণে। সেই ভাষণে বাঙালি জাতি বিশ্বদরবারে বীরের জাতি হিসেবে পরিচিতি লাভ করেছিল।

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসন চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এ সব কথা বলেন।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহাগ চন্দ্র সাহা, অতিরিক্ত পুলিশ  সুপার (প্রশাসন) মোঃ মমিুনল করিম, দিনাজপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: মোখলেছুর রহমান, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান, দিনাজপুর পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. এসএম শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জ্যামী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: মমিনুল ইসলামসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, সদর উপজেলা পরিষদ ও প্রশাসন, জেলা কারাগার, জেলা, পৌর  ও সদর উপজেলা আওয়ামী লীগ, জেলা পরিষদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, মহিলা বিষয়ক, অধিদপ্তরসহ আওয়ামী লীগের অঙ্গসহযোগি সংগঠন এবং বিভিন্ন প্রতিষ্ঠান।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: