গ্রেফতার আতঙ্কে দিন কাটছে এসএসসি পরীক্ষার্থী শাহাদাতের

কমলনগর-রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাদেশ

লক্ষ্মীপুরের কমলনগরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে হামলা ও মারধরের মামলা থেকে বাঁচতে পাল্টা ‘মিথ্যা’ মামলা দিয়ে এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রসহ

2024-03-07T19:02:35+00:00
2024-03-07T19:02:35+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
গ্রেফতার আতঙ্কে দিন কাটছে এসএসসি পরীক্ষার্থী শাহাদাতের
মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ
কমলনগর-রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪, ৭:০২ পিএম 
মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। ছবি: প্রতিনিধি

মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। ছবি: প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে হামলা ও মারধরের মামলা থেকে বাঁচতে পাল্টা ‘মিথ্যা’ মামলা দিয়ে এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রসহ পরিবারের সদস্যদের হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। পিবিআইতে তদন্তাধীন ওই মিথ্যা মামলায় আটক কিংবা গ্রেফতার আতঙ্কে দিন কাটছে শাহাদাত হোসেন নামে ওই এসএসসি পরীক্ষার্থীর। মামলায় হয়রানিসহ প্রতিপক্ষের বিভিন্ন ধরনের হুমকি-ধমকিতে দিশেহারা পরিবারের অন্য সদস্যরা। এ অবস্থায় ঘটনাটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শাস্তির দাবিসহ ‘মিথ্যা’ মামলা থেকে মুক্তি চান স্কুলছাত্র শাহাদাতের পরিবার। 

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে উপজেলার কড়ইতলা বাজারে একটি পত্রিকার স্থানীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলার চরঠিকা এলাকার আবুল কাশেমের ছেলে শাহাদাত হোসেনসহ তার পরিবারের সদস্যরা জানান, চলতি বছর স্থানীয় ফজু মিয়ারহাট স্কুল অ্যান্ড কলেজ থেকে সে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। গত ১৮ জানুয়ারি বিকেলে প্রতিবেশী মো. রাব্বীর সঙ্গে বাড়ির পাশে একটি মাঠে ক্রিকেট খেলতে যায় সে। এসময় খেলার মধ্যে কথা কাটাকাটির জের ধরে তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়। এ খবর পেয়ে রাব্বির মামা রবিউলসহ লোকজন গিয়ে তাকে (শাহাদাতকে) বেধড়ক মারধর করে গুরুতর জখম করেন। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তিনদিন চিকিৎসা শেষে বাড়ি ফিরলে ২২ জানুয়ারি তার চাচা নুরুল আমিন পাঁচজনকে আসামি করে লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। বিচারক ওই মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছেন।

এদিকে এ খবরে আসামিরা মামলা থেকে বাঁচতে ঘটনার ২০ দিন পর গত ৮ ফেব্রুয়ারি একই আদালতে নুরুল আমিনকে প্রধান এবং শাহাদাতকে দুই নম্বর আসামি করে সাতজনের নামে পাল্টা মামলা দায়ের করেন। রাব্বীর নানী শেফালী বেগমের দায়ের করা ওই মামলাটি আদালতের নির্দেশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন, নোয়াখালী অঞ্চল তদন্ত করছেন।

শাহাদাতসহ তার পরিবারের সদস্যদের দাবি, তাদের মামলা থেকে বাঁচতে রাব্বীর পরিবার পাল্টা যে মামলাটি করেছেন তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। শাহাদাতের চাচা নুরুল আমিন লক্ষ্মীপুর জেলা শহরে এবং বাবা আবুল কাশেমের চাকরি সূত্রে ঢাকায় অবস্থান করে আসছেন। যে কারণে, ঘটনার সময় তাদের কেউই উপস্থিত না থাকলেও মামলায় তাদেরকে আসামি করা হয়েছে। 

তারা জানান, রাব্বীর মামা নোয়াখালী জেলা পুলিশের সদস্য। সেই সুবাধে প্রভাব খাটিয়ে এ মামলায় হয়রানিসহ আসামিদের বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিয়ে আসছেন। তাই মামলা দুটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির দাবিসহ হয়রানিমূলক পাল্টা মামলাটি থেকে অব্যাহতি চান তারা। 

সংবাদ সম্মেলনে এসএসসি পরীক্ষার্থী শাহাদাত ছাড়াও তার চাচা নুরুল আমিন, দাদী আমেনা বেগম ও ফুফু বিবি আয়েশাসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে পাল্টা মামলার বিষয়ে জানতে চাইলে মো. রাব্বীর মামা রবিউল ইসলাম জানান, এ ঘটনায় রাব্বীও আহত হয়ে স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিয়েছে। ঘটনার পর তারা বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করেছেন। কিন্তু তা আমলে না নিয়ে শাহাদাতের চাচা আদালতে তাদের বিরুদ্ধে মামলা করেন। যে কারণে, উপায় না পেয়ে পরবর্তীতে তারা পাল্টা মামলাটি দায়ের করেছেন।

এদিকে মামলাটির তদন্ত কর্মকর্তা পিবিআই’র উপ পরিদর্শক মো. সজিব জানান, তদন্তকার্যে কারও দ্বারা প্রভাবিত হওয়ার কোনো সুযোগ নেই। প্রকৃত ঘটনার আলোকেই আদালতে তদন্ত প্রতিবেদন দেওয়া হবে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   এসএসসি পরীক্ষার্থী  মামলা  হয়রানির অভিযোগ  লক্ষ্মীপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: