ওয়াজ মাহফিলে গিয়ে নিখোঁজ ডালিমের মরদেহ মিলল নদীতে

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

মুন্সীগঞ্জের গজারিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার কথা বলে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলো প্রবাস ফেরত ডালিম দেওয়ান (৪০)। শুক্রবার (৮ মার্চ)

2024-03-08T19:13:07+00:00
2024-03-08T19:13:07+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
ওয়াজ মাহফিলে গিয়ে নিখোঁজ ডালিমের মরদেহ মিলল নদীতে
গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪, ৭:১৩ পিএম 
মুন্সীগঞ্জের গজারিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার কথা বলে নিখোঁজ যুবকের মরদেহ মিলল মেঘনা নদীতে। ইনসেটে ডালিম দেওয়ান। ছবি: প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার কথা বলে নিখোঁজ যুবকের মরদেহ মিলল মেঘনা নদীতে। ইনসেটে ডালিম দেওয়ান। ছবি: প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার কথা বলে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলো প্রবাস ফেরত ডালিম দেওয়ান (৪০)। শুক্রবার (৮ মার্চ) দুপুর পৌনে দুইটার দিকে গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের পশ্চিম নয়াকান্দী গ্রামে আনারপাড় সুইচ গেট সংলগ্ন মেঘনা নদীর শাখা নদীতে ভাসমান অবস্থায় তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। 

এর আগে গত ৬ মার্চ (বুধবার) বিকেলে ওয়াজ মাহফিলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে সে নিখোঁজ হয়। 

মৃত ডালিম দেওয়ান গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের পোড়াচক বাউশিয়া মৃত ইসমাঈল দেওয়ানের ছেলে। সে গত দেড় বছর আগে মালয়েশিয়া থেকে দেশে ফিরে আসে।

ডালিম দেওয়ানের সহধর্মিণী লিপি আক্তার জানান, গত বুধবার (৬ মার্চ) বিকেলে ওয়াজ মাহফিলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। সকালে ডালিমের মরদেহ নদীতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা বাড়িতে খবর দেয়। ঘটনাস্থলে এসে নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখে তারা।

গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির এসআই রেজাউল করিম জানান, নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড।

সময়ের আলো/আরআই



  বিষয়:   প্রবাসী নিখোঁজ  মরদেহ উদ্ধার  মেঘনা নদী  গজারিয়া  মুন্সিগঞ্জ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: