সিলেটে পর্যটকবাহী বাস ও ট্রাক সংঘর্ষ, শিশু নিহত

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সারাদেশ

সিলেটের জৈন্তাপুর উপজেলায় পর্যটকবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ২০

2024-03-08T20:27:08+00:00
2024-03-08T20:27:08+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
সিলেটে পর্যটকবাহী বাস ও ট্রাক সংঘর্ষ, শিশু নিহত
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪, ৮:২৭ পিএম 
সিলেটে পর্যটকবাহী বাস ও ট্রাক সংঘর্ষ, শিশু নিহত
সিলেটের জৈন্তাপুর উপজেলায় পর্যটকবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ২০ জন। 

শুক্রবার (৮ মার্চ) দুপুরে সিলেট-তামাবিল সড়কের হরিপুর উমনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর প্রায় দুই ঘণ্টা সিলেট-তামাবিল সড়ক যানচলাচল বন্ধ ছিলো।

নিহত পরশ (৬) ময়মনসিংহের গৌরিপুর থানার সালিহর গ্রামের রাসেল মিয়ার ছেলে।

জৈন্তাপুর থানা পুলিশ জানায়, আজ (শুক্রবার) বেলা ১টায় সিলেট-তামাবিল সড়কের হরিপুর উমনপুর এলাকায় পর্যটকবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে এক শিশুর মৃত্যু হয়।

সময়ের আলো/আরআই



  বিষয়:   বাস-ট্রাক সংঘর্ষ  শিশু নিহত  সিলেট 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: