ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে দ্বিতীয়বারের মতো বিপুল ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হয়েছেন মো. ইকরামুল টিটু বিপুল। দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে তিনি পেয়েছেন এক লাখ ৩৯ হাজার ৬০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট সাদেকুল হক খান মিল্কী টজু হাতি প্রতীক পেয়েছেন ৩৫ হাজার ৭৬৩ ভোট।