গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউপির উপনির্বাচনে চশমা প্রতীকে ৭ হাজার ৫২৮ ভোট পেয়ে শহিদুল ইসলাম শিপন বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নুরে আলম সিদ্দিকি মিঠু ঘোড়া প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৭৬৬ ভোট।