কালিহাতিতে বাস চাপায় নানী নিহত, নাতি আহত

কালিহাতি (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাদেশ

টাঙ্গাইলের কালিহাতিতে অজ্ঞাত বাস চাপায় এক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের নাতি। আহত ব্যক্তিকে উদ্ধার করে টাঙ্গাইল শেখ

2024-03-10T08:28:25+00:00
2024-03-10T08:28:25+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
কালিহাতিতে বাস চাপায় নানী নিহত, নাতি আহত
কালিহাতি (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১০ মার্চ, ২০২৪, ৮:২৮ এএম 
কালিহাতিতে বাস চাপায় নানী নিহত, নাতি আহত
টাঙ্গাইলের কালিহাতিতে অজ্ঞাত বাস চাপায় এক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের নাতি। আহত ব্যক্তিকে উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা।

শনিবার (৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার চর বাবলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই নারী নরদহি এলাকার শুকুর মাহমুদের স্ত্রী মরিয়ম (৫০)। আহত হয়েছেন তার মেয়ের ঘরের নাতি সাহেদ (১০)।

এলেঙ্গা ফায়ার সার্ভিসের সাব-অফিসার আতাউর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পৌঁছাই এবং আহত শিশুকে উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই টিটু জানান, নিহত ওই নারী তার নাতিকে নিয়ে মেয়ের বাড়ি ধলাটেঙ্গর যাচ্ছিলেন। পথি মধ্যে রাস্তা পারাপার হওয়ার সময় অজ্ঞাত বাস চাপায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট তার লাশ হস্তান্তর করা হয়েছে।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: