দিনাজপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় রাজমিস্ত্রির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

সারাদেশ

দিনাজপুরের ফুলবাড়ীতে প্রাণ কোম্পানির একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় জাকির হোসেন (৫০) নামে একজন রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। রোববার (১০ মার্চ) সকাল

2024-03-10T16:57:47+00:00
2024-03-10T16:57:47+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
দিনাজপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় রাজমিস্ত্রির মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
প্রকাশ: রোববার, ১০ মার্চ, ২০২৪, ৪:৫৭ পিএম 
দিনাজপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় রাজমিস্ত্রির মৃত্যু
দিনাজপুরের ফুলবাড়ীতে প্রাণ কোম্পানির একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় জাকির হোসেন (৫০) নামে একজন রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। রোববার (১০ মার্চ) সকাল সাড়ে ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সন্নিকটে দিনাজপুর-গোবিন্দগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাকির হোসেন বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের দক্ষিণ সাহাবাজপুর পোড়াগ্রামের বাসিন্দা ফয়েজ উদ্দিনের ছেলে।

নিহতের পরিবার জানায়, নিহত জাকির হোসেন পেশায় একজন রাজমিস্ত্রির সরদার ছিলেন। সে শিবনগর গ্রামে একটি ভবন ঢালাইয়ের কাজে মোটরসাইকেল যোগে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত জাকির হোসেন মোটরসাইকেল যোগে ফুলবাড়ী উপজেলার শিবনগর গ্রামে ঢালাইয়ের কাজে যাওয়ার পথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সন্নিকটে আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ পাশ থেকে উত্তর পাশে অতিক্রম করার সময় একটি কাভার্ড ভ্যানের সাথে ধাক্কা লেগে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজার রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। এ ঘটনায় কাভার্ড ভ্যানটিক জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক সম্ভব হয়নি। তাদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানান তিনি।

সময়ের আলো/আরআই



  বিষয়:   কাভার্ড ভ্যানের ধাক্কা  রাজমিস্ত্রির মৃত্যু  দিনাজপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: