নওগাঁয় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি

সারাদেশ

নওগাঁর মহাদেবপুরে তানজিলা আক্তার আয়েশা (২৬) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে রোববার (১০ ফেব্রুয়ারি) দুপুরে

2024-03-10T22:41:30+00:00
2024-03-10T22:41:30+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
নওগাঁয় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১০ মার্চ, ২০২৪, ১০:৪১ পিএম 
নওগাঁয় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
নওগাঁর মহাদেবপুরে তানজিলা আক্তার আয়েশা (২৬) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে রোববার (১০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রাইগাঁ ইউপির নাইখট্টি গ্রামে। 

নিহত আয়েশা ওই গ্রামের আতিকুল ইসলামের স্ত্রী ও মহাদেবপুর সদর ইউনিয়নের সরমইল গ্রামের আমজাদ হোসেনের মেয়ে। খবর পেয়ে এদিন বিকেল ৩ টার দিকে ঘরের তীরের সাথে ফাঁস দেয়া আয়েশার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। 
স্থানীয়রা জানান, প্রায় ১০ বছর আগে আতিকুল ইসলামের সাথে পারিবারিক ভাবেই আয়েশার বিয়ে হয়। তাদের ৬ বছরের একটি কন্যা সন্তানও রয়েছে। অভাবের সংসারে মাঝে প্রায়ই ঝগড়াঝাঁটি লেগে থাকতো। 

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সময়ের আলো/আরআই



  বিষয়:   গৃহবধূর আত্মহত্যা  মহাদেবপুর  নওগাঁ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: