নওগাঁয় ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি

সারাদেশ

নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর থেকে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে (র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন) র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।আটকের পর সোমবার

2024-03-11T15:49:18+00:00
2024-03-11T15:49:18+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
নওগাঁয় ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ মার্চ, ২০২৪, ৩:৪৯ পিএম 
নওগাঁয় ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর থেকে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে (র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন) র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।

আটকের পর সোমবার (১১ মার্চ) প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানান র‌্যাব। আটককৃতরা হলেন- বদলগাছী উপজেলার মথুরাপুর গ্রামের মো. জহির উদ্দিন সোনার ছেলে মো. আব্দুল গাফফার (৫২), এবং নওগাঁ সদর উপজেলার রাইঝুর গ্রামের মো. শুকুর আলীর ছেলে মো. রাজু আহমেদ (২৫)।

র‌্যাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত আসামিদেরকে মাদক ক্রয়-বিক্রয়ের সময় নওগাঁ জেলার বদলগাছী থানার মথুরাপুর এলাকা থেকে আটক করে। আটকের পরে আসামিদেরকে তল্লাশি করে তাদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

আসামি গাফফার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজু এর মাধ্যমে জয়পুরহাটের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করতো।  

আসামিদেরকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নওগাঁ জেলার বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে।

বদলগাছী থানার পুলিশ পরিদর্শক (ওসি) মাহবুবুর রহমান বলেন, আটক আসামিদের সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   ফেন্সিডিল জব্দ  মাদক ব্যবসায়ী গ্রেফতার  নওগাঁ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: