‘ওই তো স্যার উঠে যাচ্ছে, সাথে গান আছে’

সাইফুদ্দিন তুহিন, চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

ভারত মহাসগরে সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি প্রতিষ্ঠানের মালিকানাধীন জাহাজ এমভি আবদুল্লাহর কয়েক সেকেন্ডের একটি ভিডিও পাঠিয়েছেন নাবিকরা।মঙ্গলবার (১২ মার্চ)

2024-03-12T21:42:06+00:00
2024-03-12T22:43:52+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
‘ওই তো স্যার উঠে যাচ্ছে, সাথে গান আছে’
এমভি আবদুল্লাহ জাহাজের নাবিকদের ভয়ার্ত কণ্ঠের ভিডিও
সাইফুদ্দিন তুহিন, চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪, ৯:৪২ পিএম  আপডেট: ১২.০৩.২০২৪ ১০:৪৩ পিএম
‘ওই তো স্যার উঠে যাচ্ছে, সাথে গান আছে’
ভারত মহাসগরে সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি প্রতিষ্ঠানের মালিকানাধীন জাহাজ এমভি আবদুল্লাহর কয়েক সেকেন্ডের একটি ভিডিও পাঠিয়েছেন নাবিকরা। 

মঙ্গলবার (১২ মার্চ) জাহাজ থেকে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের কাছে পাঠানো কয়েক সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কালো মুখোশ পড়া সোমালিয়ার জলদস্যুরা অস্ত্র হাতে জাহাজের নিচ থেকে বেয়ে উপরে উঠছে। আর জাহাজ থেকে রুদ্ধ শ্বাস কণ্ঠে নাবিকদের বলতে শোনা যায়, ‘ওই তো স্যার উঠে যাচ্ছে স্যার। সাথে গান (বন্দুক) আছে।’ ভিডিওতে দেখা যায়, জলদস্যুদের পেছনে স্বয়ংক্রিয় অস্ত্র বাঁধা আছে। কয়েক সেকেন্ডর ভিডিওটি মঙ্গলবার দুপুরে ধারণ করা হয় বলে মনে করা হচ্ছে। যখন জলদস্যুরা জাহাজটি জিম্মি করার জন্য জাহাজে উঠে যাচ্ছিল। ভয়ার্ত কণ্ঠে নাবিকদের বক্তব্য শোনা গেছে ভিডিওতে। তারা চরম আতঙ্কের মধ্যে আছে, ভিডিও দেখা তাই বুঝা যাচ্ছে বলে করছেন সংশ্লিষ্টরা। 

বাংলাদেশ মার্চেন্ট মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন মো. আনাম চৌধুরী সময়ের আলোকে বলেন, ঘটনার সময় জাহাজের যোগাযোগ ব্যবস্থা সচল ছিল। ওই সময় জাহাজের নাবিকরা ফোনে এবং ভিডিও করে বিভিন্ন মাধ্যমে বার্তা পাঠিয়েছেন। জলদস্যুরা এরপর থেকে যোগাযোগ ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ নেয়। অর্থাৎ জাহাজের অভ্যন্তরীন যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়ে তাদের নির্ধারিত গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: