রাসিক মেয়রের উদ্যোগে মাসব্যাপী ইফতার বিতরণ শুরু

রাজশাহী ব‌্যু‌রো

সারাদেশ

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে মাসব্যাপী মহানগরীর গরীব,

2024-03-12T23:35:47+00:00
2024-03-12T23:35:47+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
রাসিক মেয়রের উদ্যোগে মাসব্যাপী ইফতার বিতরণ শুরু
রাজশাহী ব‌্যু‌রো
প্রকাশ: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪, ১১:৩৫ পিএম 
রাসিক মেয়রের উদ্যোগে মাসব্যাপী ইফতার বিতরণ শুরু
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে মাসব্যাপী মহানগরীর গরীব, অসহায়, দুঃস্থ মানুষ ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ শুরু হয়েছে।

পহেলা রমজান মঙ্গলবার (১২ মার্চ) বিকেল সাড়ে ৫টায় নগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বরে ইফতার বিতরণ করেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। প্রথমদিন প্রায় ৫০০ অসহায়, দুঃস্থ মানুষ ও পথচারীর মাঝে ইফতার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মুসাব্বিরুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও রাসিকের প্যানেল মেয়র-২ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. আকতার আলী, মহানগর ছাত্রলীগের সভাপতি নুর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজ প্রমুখ।

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: