পাথর নিক্ষেপে বিজয় এক্সপ্রেস ট্রেনের চালক আহত

ময়মনসিংহ ব্যুরো

সারাদেশ

জামালপুর থেকে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেসে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ সদরের দত্তপাড়া এলাকায় দুর্বৃত্তের ছোড়া পাথরের আঘাতে বিজয় এক্সপ্রেস ট্রেনের লোকো মাস্টার গুরুতর

2024-03-14T17:38:53+00:00
2024-03-14T17:38:53+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
পাথর নিক্ষেপে বিজয় এক্সপ্রেস ট্রেনের চালক আহত
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪, ৫:৩৮ পিএম 
পাথর নিক্ষেপে বিজয় এক্সপ্রেস ট্রেনের চালক আহত
জামালপুর থেকে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেসে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ সদরের দত্তপাড়া এলাকায় দুর্বৃত্তের ছোড়া পাথরের আঘাতে বিজয় এক্সপ্রেস ট্রেনের লোকো মাস্টার গুরুতর আহত হয়েছেন। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

রেলওয়ে সূত্রে জানা গেছে, বুধবার (১৩ মার্চ) রাত সোয়া ১১টার দিকে ঈশ্বরগঞ্জ স্টেশনের আউটার প্রান্ত থেকে প্রায় এক কিলোমিটার পূর্বে এই পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। পরে সহকারী লোকো মাস্টার আব্দুল হালিম ট্রেনটিকে চালিয়ে ঈশ্বরগঞ্জ স্টেশনে এনে দাঁড় করায়। এই স্টেশনে প্রায় চার ঘণ্টা দাঁড়িয়ে ছিল ট্রেনটি। 

ময়মনসিংহ জংশনের স্টেশন সুপারিট্যান্ডেন্ট নাজমুল হক খান জানান, ঈশ্বরগঞ্জ সদরের দত্তপাড়া এলাকায় আনুমানিক রাত সোয়া এগারটায় চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপে গুরুতর আহত হয়েছেন ট্রেন চালক আতিকুল ইসলাম (৪২)। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে ময়মনসিংহ জংশন থেকে রিজার্ভ লোকো মাস্টার সড়কপথে ঈশ্বরগঞ্জ গিয়ে ট্রেনটিকে চট্টগ্রামে নিয়ে যায়।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ১৬ নাম্বার ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার সাথে কথা বলে জানা যায়, অন্ধকার রাতে কোন কিছু বুঝে ওঠার আগে হঠাৎ করে জানালার কাঁচ ভেদ করে একটি পাথরের টুকরো এসে নাকের উপরে লাগে এবং মুহূর্তেই ফিনকি দিয়ে রক্ত বের হতে শুরু করে। রক্তাক্ত অবস্থায় তিনি সহকারী লোকো মাস্টারের সহায়তায় ট্রেনটি ঈশ্বরগঞ্জ স্টেশনের থামিয়ে দেন।

এসময় তাকে সিনিয়র টিটিই আল-আমিন ফরাজি ও অন্য দুজন এটেন্ড্যান্ট ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে এম্বুল্যান্সে করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

আহত ট্রেন চালক আতিকুল ইসলাম ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বিররামপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় তার পরিবার ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন এবং রেলপথে নিরাপত্তা বৃদ্ধির দাবি জানান। 

এ বিষয়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক মেহেদী হাসান জানান, এই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে আর.এন.বি প্রচেষ্টা অব্যাহত রেখেছে এবং এধরনের ন্যক্কারজনক ঘটনা প্রতিরোধে বিভিন্ন স্থানকে হটস্পট হিসেবে চিহ্নিত করে স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল ব্যক্তি বর্গদের নিয়ে ক্যাম্পেইন করা হবে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   পাথর নিক্ষেপ  বিজয় এক্সপ্রেস  চালক আহত  ময়মনসিংহ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: