‘আঁর হুতে আঁতুন কথা লুআইছে, করযে আঁর ফোনে এমবি নাই’

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

‘আঁর হুতে আঁতুন কথা লুআইছে করযে আঁর ফোনে এমবি নাই আঁই ১৫, ২০ দিন কথা কইতাম হাইরতান্ন তোঁয়ার ওষুধ আব্বার

2024-03-14T21:32:17+00:00
2024-03-14T21:32:17+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
‘আঁর হুতে আঁতুন কথা লুআইছে, করযে আঁর ফোনে এমবি নাই’
জলদস্যুদের কবলে জিম্মি মিরসরাইয়ের শাকিল ও আইনুল
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪, ৯:৩২ পিএম 
অপহৃত বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর ফায়ারম্যান শাকিলের বাবা, মা ও ভাই। ইনসেটে ফায়ারম্যান মোশারফ হোসেন শাকিল। ছবি: সময়ের আলো

অপহৃত বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর ফায়ারম্যান শাকিলের বাবা, মা ও ভাই। ইনসেটে ফায়ারম্যান মোশারফ হোসেন শাকিল। ছবি: সময়ের আলো

‘আঁর হুতে আঁতুন কথা লুআইছে করযে আঁর ফোনে এমবি নাই আঁই ১৫, ২০ দিন কথা কইতাম হাইরতান্ন তোঁয়ার ওষুধ আব্বার আতায় আনাইয়ো’ এটাই ছিল মায়ের সাথে সোমালিয়া জলদস্যুদের হাতে অপহৃত বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর ফায়ারম্যান মোশারফ হোসেন শাকিলের (২৪) শেষ কথা। 

বৃহস্পতিবার (১৪ মার্চ) শাকিলের গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায় মা আনোয়ারা বেগম এসব বলে কান্নায় আহাজারি করতে দেখা যায়। 

আনোয়ারা বেগম আরো বলেন, ‘তোমরা আমার আদরের ছোট ছেলেকে আমাকে আমার বুকে ফিরিয়ে দাও, কর্তৃপক্ষের কাছে অনুরোধ, সরকারের প্রতি আমার অনুরোধ আমার সন্তানসহ যারা একসাথে জিম্মি সবাইকে তাদের মায়ের বুকে যেন ফিরিয়ে দেয়া হয়।’

সোমালিয়া জলদস্যুদের হাতে অপহৃত বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর ফায়ারম্যান মোশারফ হোসেন শাকিল চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের কয়লার ৬ নং ওয়ার্ডের পশ্চিম সোনাই গ্রামের শামসুল হক বাড়ির শামসুল হকের ছোট ছেলে। শামসুল হকের ৬ সন্তানের মধ্যে সবার ছোট শাকিল। জলদস্যুদের হাতে আটকের পর শাকিলের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সন্তানের জীবিত ফিরে আসার অপেক্ষায় রয়েছেন শাকিলের অসুস্থ বাবা মা। 

মোশারফ হোসেন শাকিলের বড় ভাই আবু বক্কর জানান, এইচএসসিতে অধ্যয়নরত অবস্থায় ৪ বছর আগে আমার ছোট ভাই চট্টগ্রাম মেরিন একাডেমীতে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে জাহাজে যোগ দেয়। সর্বশেষ ৪ মাস আগে দেশ থেকে ছুটি কাটিয়ে জাহাজে ফিরেছে। এবার  ছুটিতে দেশে আসলে বিয়ে করানোর পরিকল্পনা ছিল। কিন্তু কি থেকে কি হয়ে গেল। আমাদের সকলের আদরের একমাত্র শৌখিন ছোট ভাই এমন বিপদের মুখোমুখি হবে তা ভাবতেই পারছি না। সর্বশেষ ভয়ার্ত কণ্ঠে আমাকে জানায়, সোমালিয়ান জলদস্যুরা তাদের জাহাজের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। সবাইকে একটি কক্ষে আটকে রেখেছে। এ কথা বলে কল কেটে দেয়। পরবর্তীতে রাতে ল্যাপটপের সাহায্যে আমাদের বার্তা পাঠায় সবার মোবাইল কেড়ে নিয়েছে। হয়তো ল্যাপটপ নিয়ে নিবে। আমার জন্য দোয়া করিয়েন।  

জানা গেছে, জিম্মি থাকা ২৩ জনের মধ্যে ২ জনের বাড়ি চট্টগ্রামের মিরসরাইয়ে। এরমধ্যে একজন ইছাখালী ইউনিয়নের দক্ষিণ ভূঁইয়া গ্রামের সুজাাউল হক ভোলা মিয়ার ছেলে আইনুল হক অভি। তবে তারা সপরিবারে চট্টগ্রাম নগরীর কাজির দেউড়ি এলাকায় থাকেন। আইনুল হক অভি ওয়েলম্যান হিসেবে কর্মরত ছিলেন।
অপহৃত বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর ওয়েলম্যান আইনুল হক অভি। ছবি: প্রতিনিধি

অপহৃত বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর ওয়েলম্যান আইনুল হক অভি। ছবি: প্রতিনিধি


আইনুল হকের বড় ভাই মুন্না বলেন, আমাদের সাথে মঙ্গলবার রাত ৮ টায় শেষ কথা হয়েছে। তখন সে বলেছে আমাদেরকে সোমালিয়ার দিকে নিয়ে যাচ্ছে। ওইখানে যেতে দুই থেকে তিন দিন লাগবে। আমাদের মোবাইলসহ সবকিছু নিয়ে ফেলবে। আমাদের জন্য দোয়া করবেন।

করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন বলেন, আমার ইউনিয়নের মোশারফ হোসেন শাকিল নামে একজন সোমালিয়ায় আটক জাহাজে রয়েছে। তাকে ফিরে পেতে পরিবারের লোকজন আকুতি করছে। আমরা যতটুকু দেখছি সরকার তাদের ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে। আশা করছি আটক হওয়া সবাই দেশে ফিরে আসবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার ভারত মহাসাগরে জলদস্যুরা বাংলাদেশের পতাকাবাহী এম ভি আবদুল্লাহ নামের জাহাজটির নিয়ন্ত্রণ নিয়ে সোমালিয়া উপকূলের দিকে নিয়ে যাচ্ছে। পণ্যবাহী জাহাজটির মালিকানাধীন প্রতিষ্ঠান কবির গ্রুপ অব ইন্ড্রাস্ট্রিজ। ২৩ বাংলাদেশি নাবিকসহ বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ সোমালিয়ার কাছে ভারত মহাসাগরে সোমালি জলদস্যুদের কবলে পড়ে। গত রোববার মোজাম্বিক থেকে দুবাইয়ের উদ্দেশে রওয়ানা দিয়েছিল জাহাজটি। সোমবার জলদস্যুদের কবলে পড়ে এটি।

সময়ের আলো/আরআই



  বিষয়:   এমভি আবদুল্লাহ জাহাজ  অপহরণ  মুক্তিপণ দাবী  ভারত মহাসাগর  মিরসরাই  চট্টগ্রাম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: