বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার আয়োজন

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রামের সিআরবি শিরীষতলায় পবিত্র রমজানে দুস্থ অসহায় রোজাদারদের জন্য স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ আয়োজন করেছে ইফতারের। আর সেখানে প্রতিদিন শহরের চার

2024-03-16T13:36:58+00:00
2024-03-16T13:36:58+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার আয়োজন
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শনিবার, ১৬ মার্চ, ২০২৪, ১:৩৬ পিএম 
বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার আয়োজন
চট্টগ্রামের সিআরবি শিরীষতলায় পবিত্র রমজানে দুস্থ অসহায় রোজাদারদের জন্য স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ আয়োজন করেছে ইফতারের। আর সেখানে প্রতিদিন শহরের চার শতাধিক দুস্থ মানুষের ইফতার পরিবেশন হয়।

এই ইফতার আয়োজন ঘিরে প্রতিদিন বিকেল থেকে সিআরবি ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে শিরীষতলায় প্রাপ্তবয়স্কদের সঙ্গে জড়ো হয় পথশিশুও। সঙ্গে থাকেন রিকশা, অটোরিকশা চালক এবং পথচারীরাও।  শুধু তাই নয় সংগঠনটি সেখানকার দুস্থ মানুষ ছাড়াও প্রতিদিন শহরের বিভিন্ন এলাকার নিম্নআয়ের দেড়শ-দুশ মানুষকে ইফতার পৌঁছে দেয়।

বিদ্যানন্দের কেন্দ্রীয় সদস্য মো. জামাল উদ্দিন জানান, প্রতিদিনের ইফতার তৈরির এই কাও শুরু হয় আগের দিন রাতে। রাতেই কাঁচামাল কাটাকুটি করে প্রস্তুত রাখেন স্বেচ্ছাসেবকরা। সকালে সেহেরির পর নগরীর সাগরিকা এলাকায় নিজস্ব কিচেনে শুরু হয় রান্নার প্রস্তুতি। ইফতার তৈরির জন্য রাখা হয়েছে একজন পেশাদার বাবুর্চি। তাকে সহযোগিতা করেন স্বেচ্ছাসেবকরা। দুপুর নাগাদ শেষ হয় রান্না, এর পর রান্না করা ইফতারসামগ্রী নিয়ে আসা হয় সিআরবির শিরীষতলা এলাকায়।

প্রতিদিনের ইফতারের মেন্যুতে থাকে সরবত, ডিম, পানি, খেজুর। তাছাড়া ফিরনির মতো সাধারণ খাবারের সঙ্গে একেকদিন থাকে একেক পদের খাবার। সাথে থাকে ছোলা, মুড়ি, পেয়াজু আর বেগুনি। মাঝে মাঝে থাকে ভুনা খিচুড়ি।

তিনি আরোও জানান, ইফতার প্রস্তুত শেষে সিআরবিতে পরিবেশনের সময় কাজ করেন আন্তত ৫০ জন স্বেচ্ছাসেবক। তাদের মধ্যে বিদেশি শিক্ষার্থীও রয়েছে কয়েকজন।

চট্টগ্রামে বিদ্যানন্দের এই ইফতার আয়োজনের সমন্বয়ক মো. মোবারক হোসেন বলেন, এবার সারাদেশে বিদ্যানন্দ ফাউন্ডেশন প্রতিদিন মোট ৩ হাজার মানুষের জন্য ইফতারের আয়োজন করছে। চট্টগ্রাম ছাড়াও ইফতারের বড় আয়োজন চলছে ঢাকার কারওয়ান বাজার ও মিরপুর, রাজশাহী এবং রংপুরেও। এছাড়া  দেশের বিভিন্ন স্থানেও ছোট ছোট ইফতারের আয়োজন করা হচ্ছে অসহায়দের জন্য।

বিদ্যানন্দের স্বেচ্ছাসেবক মইনুল জানান, দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ানো কাজে আমরাও থাকতে পারি, এটা আমাদের প্রশান্তি দেয়। তাছাড়া বাচ্চারা হয়তো একটু ভালো খাবারের জন্য এখানে আসে। তবে তাদেরও কেউ কেউ রোজা রাখে।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: