দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, চালক নিহত

হিলি প্রতিনিধি

সারাদেশ

দিনাজপুরের বিরামপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অপর একটি ট্রাক ধাক্কায় শাহীন (২৫) নামে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। শনিবার (১৬

2024-03-16T19:21:49+00:00
2024-03-16T19:21:49+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, চালক নিহত
হিলি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ মার্চ, ২০২৪, ৭:২১ পিএম 
দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, চালক নিহত
দিনাজপুরের বিরামপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অপর একটি ট্রাক ধাক্কায় শাহীন (২৫) নামে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মার্চ) সকালে বিরামপুর-ফুলবাড়ি মহাসড়কে চায়না অফিস মোড় নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত চালক পার্বতীপুর উপজেলার দুর্গাপুর তালেবর পাড়ার মৃত শফিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিরামপুর চায়না অফিস মোড়ে আলু বোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে আলু বোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে চালক শাহীন গুরুত্বর আহত হন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে শাহীনকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফাহমিদা বেগম তাকে মৃত ঘোষণা করেন।

বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, ট্রাক দুটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   দুই ট্রাকের সংঘর্ষ  চালক নিহত  দিনাজপুর  বিরামপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: