জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার জানাজার নামাজ শেষে দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (১৬ মার্চ) বিকেল তিনটায় কুমিল্লা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয় তারা জানাজা নামাজ। পরে বিকেল চারটার দিকে নগরীর শাসনগাছায় তার বাবার কবরের পাশে অবন্তিকাকে সমাহিত করা হয়। 