ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। শনিবার ভোরে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭২ বছর।
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ সদস্য আব্দুল হাই এর মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন। স্পিকার মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সংসদ সদস্য আব্দুল হাই এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো: শামসুল হক টুকু ও চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।
উল্লেখ্য, আব্দুল হাই ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে ঝিনাইদহে স্বাধীন বাংলার পতাকা প্রথম উত্তোলন করেন। তিনি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। নবম জাতীয় সংসদে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন বরেন্য এই রাজনীতিবীদ।
সময়ের আলো/জেডআই