হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের দায়িত্বে লিপন-রাফিউল

হাতীবান্ধা (লালমনিরহাট) সংবাদদাতা

সারাদেশ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের কমিটি নানা নাটকীয়তার পর ঘোষণা করেছেন জেলা ছাত্রলীগ। নতুন কমিটিতে লিপন রায়কে সভাপতি ও রাফিউল ইসলাম

2024-03-16T22:56:22+00:00
2024-03-16T22:56:22+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের দায়িত্বে লিপন-রাফিউল
হাতীবান্ধা (লালমনিরহাট) সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ১৬ মার্চ, ২০২৪, ১০:৫৬ পিএম 
হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের দায়িত্বে লিপন-রাফিউল
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের কমিটি নানা নাটকীয়তার পর ঘোষণা করেছেন জেলা ছাত্রলীগ। নতুন কমিটিতে লিপন রায়কে সভাপতি ও রাফিউল ইসলাম সম্পদকে সাধারণ সম্পাদক করে ওই কমিটি ঘোষণা করেন জেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ জামান বিলাশ ও সাধারণ সম্পাদক আরিফ ইসলাম। 

কমিটি বিলুপ্তর প্রায় ২১ মাস পর শনিবার (১৬ মার্চ) সকালে জেলা ছাত্রলীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, ২০২২ সালের ২১ জুলাই হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে লালমনিরহাট জেলা ছাত্রলীগ। পরে উপজেলা ছাত্রলীগের শীর্ষ পদ প্রত্যাশীদের কাছে জীবনবৃত্তান্ত আহবান করেছিল সংগঠনটির জেলা কমিটি। এরপর থেকেই শুরু হয় নানা নাটকীয়তা। অবশেষে দীর্ঘদিন পর নতুন কমিটির শুধু সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হলো। 

তবে শুধু সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করায় স্থানীয় ছাত্রলীগের সাধারণ নেতা-কর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা পূর্ণাঙ্গ কমিটি চায়।

সময়ের আলো/আরআই



  বিষয়:   হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগ  নতুন কমিটি ঘোষণা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: