সিরাজগঞ্জের তাড়াশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
রোববার (১৭ মার্চ) সকালে তাড়াশ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে তাড়াশ উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর মুর্যালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শাহাদৎ হোসেন, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মাদ আলী, তাড়াশ উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শায়লা পারভীন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সুলতান মাহমুদ, পৌর ছাত্রলীগের সভাপতি আতিকুল ইসলাম কবির, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, তাড়াশ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি তাসকিন আহমেদ জীবন এবং সাধারণ সম্পাদক সাগর আহমেদসহ আরো অনেকেই।
সময়ের আলো/এএ/