দিনাজপুরের খানসামা উপজেলায় গাছ থেকে বাবুল রায় (৬০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার (১৭ মার্চ) সকালে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের কুতুব ডাঙ্গার পাঠান পাড়ায় জিগনী গাছ থেকে এই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বাবুল রায় বাঁশ দিয়ে ডালি তৈরি ও বিক্রির কাজ করেন। এর আগে দিনমজুরের কাজ করতেন। তার পরিবারে স্ত্রী ও ৩ ছেলে রয়েছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, চিকিৎসা নেওয়ার পরেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় মানসিক ভাবে যন্ত্রণায় ভুগছিলেন বাবুল রায়। এই কারণে আজ (রোববার) ভোরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করছে থানা পুলিশ ও পরিবারের সদস্যরা। পরে স্থানীয়রা দেখতে পেয়ে সকালে থানা পুলিশে খবর দিলে তার মরদেহ উদ্ধার করেছে।
খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে নিহতের পরিবারের কোন আপত্তি না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সময়ের আলো/আরআই