শাহ আমানতে আধা কেজি স্বর্ণের গুঁড়াসহ যাত্রী আটক

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আধা কেজি স্বর্ণ-গুঁড়াসহ এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর এনএসআই টিম। এই স্বর্ণ গুঁড়ো করে

2024-03-17T23:47:11+00:00
2024-03-17T23:52:18+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
শাহ আমানতে আধা কেজি স্বর্ণের গুঁড়াসহ যাত্রী আটক
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: রোববার, ১৭ মার্চ, ২০২৪, ১১:৪৭ পিএম  আপডেট: ১৭.০৩.২০২৪ ১১:৫২ পিএম
শাহ আমানতে আধা কেজি স্বর্ণের গুঁড়াসহ যাত্রী আটক
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আধা কেজি স্বর্ণ-গুঁড়াসহ এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর এনএসআই টিম। এই স্বর্ণ গুঁড়ো করে ট্যাপ দিয়ে মুড়িয়ে সুকৌশলে ব্যাগের ভিতরে করে লুকিয়ে আনা হয়েছিল। 

আটক যাত্রীর নাম মোহাম্মদ নেজাম উদ্দিন। তার বাড়ি চট্টগ্রামের বোয়ালখালীতে। উক্ত যাত্রী এয়ার এরাবিয়া এর G9-526 ফ্লাইট যোগে শারজাহ হতে সকাল সাড়ে ৬টায় চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছায়।

রোববার (১৭ মার্চ) সকাল সাড়ে ৭ দিকে সন্দেহজনক মনে হওয়ায় এই যাত্রীকে তল্লাশির মাধ্যমে তার কাছ থেকে ২৩৫ গ্রাম নিখাদ স্বর্ণের গুঁড়া (২৪ ক্যারেট) এবং ১০০ গ্রাম স্বর্ণালংকার (২২ ক্যারেট) এবং ১ টি স্বর্ণবার (২৪ ক্যারেট, ১১৬.৫ গ্রাম)সহ মোট ৪৫১ গ্রাম প্রায় অর্ধ কেজি স্বর্ণ উদ্ধার করেন এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম। যার সর্বমোট আনুমানিক বাজারমূল্য ৩৯ লক্ষ ৮৫ হাজার ৪২০ টাকা।

এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর সূত্রে জানা যায়, যাত্রী ফ্রিকুয়েন্টলি ব্যাগেজ পার্টির মালামাল পরিবহন করেন।

উদ্ধার করা স্বর্ণ বিমানবন্দর কাস্টমসের নিকট হস্তান্তর করা হয়েছে। উক্ত যাত্রীর বিরুদ্ধে পতেঙ্গা মডেল থানায় বিমানবন্দর কাস্টমস কর্তৃক ফৌজদারি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   স্বর্ণগুঁড়া জব্দ  শাহ আমানত বিমানবন্দর  চট্টগ্রাম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: