কুড়িগ্রামে ৩ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা ও ঔষধ প্রদান

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তিন শতাধিক রোগীকে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যম অসহায় রোগীদের চিকিৎসা

2024-03-18T19:56:34+00:00
2024-03-18T19:56:34+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
কুড়িগ্রামে ৩ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা ও ঔষধ প্রদান
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ মার্চ, ২০২৪, ৭:৫৬ পিএম 
কুড়িগ্রামে ৩ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা ও ঔষধ প্রদান
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তিন শতাধিক রোগীকে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যম অসহায় রোগীদের চিকিৎসা সেবা দেয়া হয়েছে।

সোমবার (১৮ মার্চ) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা আশার উদ্যোগে রাজারহাট উপজেলা সমন্বিত স্বাস্থ্য কেদ্রের অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। 

এ সময় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আবুনুর মোহাম্মদ আক্তারুজ্জামান, আশার কুড়িগ্রাম সিনিয়র ডিসট্রিক্ট ম্যানেজার মো. রফিকুল ইসলাম, রাজারহাট ব্রাঞ্চর রিজিওনাল ম্যানেজার মো. আব্দুল আউয়াল, রাজারহাট সমন্বিত স্বাস্থ্য কেদ্রের চিকিৎসক ডা. সুয়েজ এলবার্ট মারান্ডী, ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট ডা. কে এম কোরবান আলীসহ আরা ১৪ জন সহযোগী স্বাস্থ্য কর্মী।

দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্প প্রায় তিন শতাধিক হত দরিদ্র ও সুবিধা বঞ্চিত রোগীকে বিনামূল্যে ডায়াবেটিকস পরীক্ষা, রক্তচাপ পরিমাপ, ফিজিওথেরাপি সেবা, পরামর্শসহ ঔষধ প্রদান করা হয়।

সময়ের আলো/আরআই



  বিষয়:   ফ্রি চিকিৎসা সেবা  ঔষধ প্রদান  কুড়িগ্রাম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: