ঝালকাঠির নার্সিং কলেজের ক্যাশিয়ারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

ঝালকাঠি সদর উপজেলার কির্তিপাশা এলাকায় অবস্থিত নার্সিং কলেজের ক্যাশিয়ার কামাল হোসেন কাগজে কলমে অতিথি শিক্ষকের ভুয়া নাম ব্যবহার করে হাতিয়ে

2024-03-18T21:33:19+00:00
2024-03-18T21:33:19+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
ঝালকাঠির নার্সিং কলেজের ক্যাশিয়ারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ মার্চ, ২০২৪, ৯:৩৩ পিএম 
ঝালকাঠির নার্সিং কলেজের ক্যাশিয়ারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
ঝালকাঠি সদর উপজেলার কির্তিপাশা এলাকায় অবস্থিত নার্সিং কলেজের ক্যাশিয়ার কামাল হোসেন কাগজে কলমে অতিথি শিক্ষকের ভুয়া নাম ব্যবহার করে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। নার্সিং কলেজ মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠান হলেও তিনি রাত যাপন করেন ক্যাম্পাসের মধ্যেই। নার্সিং কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) গীতা রানি সমদ্দার, ইন্সট্রাকটর জাহানারা বেগম ও কামাল হোসেন যোগসাজশে এ দুর্নীতি করে যাচ্ছেন। অথচ কামরুল হাসান নামে আইসিটির কোন অতিথি শিক্ষক কলেজে পাঠদান তো দূরের কাগজ কলমের বাইরে তার কোন অস্তিত্বই নাই। 

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের নিয়ন্ত্রণাধীন দুজন ইন্সট্রাক্টর ও ক্যাশিয়ার কামাল হোসেনের সমন্বয়ে একটি শক্তিশালী সিন্ডিকেটের মাধ্যমে কলেজকে দুর্নীতির স্বর্গরাজ্য গড়ে তুলেছেন। এদের সহায়তায় ক্যাশিয়ার কামাল হোসেন নার্সিং কলেজের মধ্যে আবাসিকে বসবাস করে ছাত্রীদের যৌন হয়রানিসহ একের পর এক অপকর্ম করেই যাচ্ছেন। এর বিরুদ্ধে চলতি বছরের ৩০ জানুয়ারি মহাপরিচালক, জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ভুক্তভোগীসহ সংশ্লিষ্ট সচেতনরা লিখিত অভিযোগ দিয়েছেন। 

গত ৩ জানুয়ারি অভিযোগ দাখিল করলেও প্রায় তিনমাস অতিবাহিত হতে চললেও কোন ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। অভিযুক্তদের তদবিরে জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখায় ফাইলটি নিস্তেজ হয়ে পড়ে আছে। কোন অগ্রগতি না থাকায় চরম উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছে অভিযোগকারীরা।

তারা জানান, ঝালকাঠি নার্সিং কলেজের অফিস সহায়ক কামাল হোসেনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, যৌন হয়রানি, ভুয়া বিল উত্তোলনসহ নানা অভিযোগ রয়েছে। কলেজের সাতজন ইন্সট্রাকটর মহাপরিচালক, ঝালকাঠি জেলা প্রশাসক, সিভিল সার্জন ও কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল বরাবর ৩-১-২৪ তারিখ এ অভিযোগ দায়ের করেছিলাম। অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, আমরা বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছি। এখানে বহুদিন যাবত ছাত্রী নিবাসে পুরুষ অফিস সহায়ক কামাল হোসেন অবস্থান করে-ছাত্রীদের মেসের টাকা আত্মসাৎ, যৌন হয়রানি,  পরকীয়াসহ বিভিন্ন সমস্যা করে আসছে। যেমন-

তারা আরো জানান, নিজের নাম পরিবর্তন করে কামরুল হাসান বলে আইসিটি অতিথি শিক্ষকের নামে ভুয়া বিল করে। যার প্রতিবাদ করায় ছাত্রীদের ছাত্রী নিবাস থেকে বের করে দেওয়া, ছাত্রীত্ব বাতিল করা, পরীক্ষায় ফেল করানো, ভাইভা পরীক্ষা ও ফর্মেটির মার্ক কম দেয়া হয়েছে। যার সাথে সিনিয়র শিক্ষক জাহানারা বেগম এর সরাসরি ইন্ধন যোগায়। জাহানারা বেগম লিখিত পরীক্ষার হলে নকল এবং মোবাইল সাপ্লাই দেয়। পরীক্ষার হলে নকল এবং মোবাইল সাপ্লাই বাধা দিলে আর একজন সিনিয়র শিক্ষক ঝালকাঠি পাশা নার্সিং কলেজের পক্ষে অবস্থান নিয়ে নকল এবং মোবাইল সাপ্লাই দিতে বাধ্য করে। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর থেকে ছাত্রীদের ওয়াইফাই বিল দিলেও ছাত্রীরা ওয়াইফাই ব্যবহার করতে পারেনি। বিগত দিন পরে ছাত্রীদের তোপের মুখে এখন ওয়াইফাই দিলে ও ছাত্রীদের নিজেদের টাকায় রাউটার কিনতে হয়। অনেক আগে জাহানারা বেগম ছাত্রীদের মেসের টাকায় বাজার করে নিতো। এ নিয়ে শিক্ষিকা নিপা'র সাথে হামলা মামলা হয়। জাহানারা বেগম ছাত্রীদের দিয়ে ক্লাসে মোবাইল রেকর্ড করে প্রতিবাদকারী অন্যান্য ইন্সট্রাক্টর দিয়ে মানহানি করে। প্রতিবাদ করলে জাহানারা বেগম ও তার স্বামী মো. মান্নান প্রতিবাদকারী ইন্সট্রাক্টরের (শিক্ষক) পা কেটে ফেলাসহ জীবন নাশের হুমকি দেয়।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ গীতা রাণি সমদ্দার সাফাই করে জানান, সরকারি নীতিমালা অনুযায়ী নার্সিং কলেজ পরিচালনা করা হচ্ছে। আমার দৃষ্টিতে কোন অনিয়ম হচ্ছে না। তবুও যদি কারো কোন অভিযোগ থাকে তাহলে আমাকে জানাবে। বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম জানান, নার্সিং কলেজের কোন অনিয়ম পরিলক্ষিত হলে তা তদন্ত পূর্বক যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   ঝালকাঠির নার্সিং কলেজ  অর্থ আত্মসাৎ  দুর্নীতি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: