নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ৪

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

ডাকাত সন্দেহে গ্রামবাসীর পিটুনিতে চারজন নিহত ও একজন আহত হয়েছেন। গতকাল রোববার (১৭ মার্চ) মধ্যরাতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলার কাঁচপুর ইউনিয়নের

2024-03-18T21:40:33+00:00
2024-03-18T21:40:33+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ৪
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ মার্চ, ২০২৪, ৯:৪০ পিএম 
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ডাকাত সন্দেহে গ্রামবাসীর পিটুনিতে চারজন নিহত ও একজন আহত হয়েছেন। গতকাল রোববার (১৭ মার্চ) মধ্যরাতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলার কাঁচপুর ইউনিয়নের বাঘরী গ্রামে এ ঘটনা ঘটে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। আহত ব্যক্তির নাম মোহাম্মদ আলী। গুরুতর অবস্থায় তাকে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে। 

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসাইন এসব তথ্য নিশ্চিত করেছেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার (১৭ মার্চ) রাত একটার দিকে বাঘরী বিলে কয়েকজন অপরিচিত ব্যক্তিকে দেখা যায়। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় প্রথমে মসজিদের মাইকে ‘ডাকাত পড়েছে’ বলে ঘোষণা দেওয়া হয়। গ্রামবাসী তখন চারদিক থেকে তাদের ঘিরে ফেলেন। তারা পালানোর জন্য বিলের পানিতে ঝাঁপ দেন। স্থানীয় লোকজন কয়েকজনকে আটক করে পিটুনি দেন। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসাইন সকালে বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ তিনজনের লাশ উদ্ধার করেছে। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে একজনের মৃত্যু হয়। সেখান থেকে আরেকজনকে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। নিহত ব্যক্তিদের মরদেহ নারায়ণগঞ্জ ১০০ শয্যা সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। ঘটনার পর থেকে বাঘরী গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

শেখ বিল্লাল হোসাইন আরও বলেন, আহত একজন ডাকাত দলের সদস্য বলে স্বীকার করেছেন। তিনি জানিয়েছে, তারা সাতজন বিলের পাড়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। সেখানে আরও তিনজনের আসার কথা ছিল। এ সময় গ্রামবাসী টের পেয়ে তাদের পিটুনি দেন। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   ডাকাত সন্দেহ  গ্রামবাসীর পিটুনি  সোনারগাঁ  নারায়ণগঞ্জ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: