মানসিক অবসাদে ৪ সন্তানের জননীর গলায় ফাঁস

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

হবিগঞ্জের নবীগঞ্জে গলায় ফাঁস লাগিয়ে লায়লা বেগম (৩৩) নামে ৪ সন্তানের জননী মারা গেছেন। নিহত লায়লা বেগম সদর ইউনিয়নের চৌশতপুর

2024-03-20T18:53:36+00:00
2024-03-20T18:53:36+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
মানসিক অবসাদে ৪ সন্তানের জননীর গলায় ফাঁস
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ মার্চ, ২০২৪, ৬:৫৩ পিএম 
মানসিক অবসাদে ৪ সন্তানের জননীর গলায় ফাঁস
হবিগঞ্জের নবীগঞ্জে গলায় ফাঁস লাগিয়ে লায়লা বেগম (৩৩) নামে ৪ সন্তানের জননী মারা গেছেন। নিহত লায়লা বেগম সদর ইউনিয়নের চৌশতপুর গ্রামের মানিক মিয়ার মেয়ে।  

পারিবারিক সূত্রে জানা গেছে- মঙ্গলবার (১৯ মার্চ) রাতে বাবার বাড়িতে ইফতারের খাবার খেয়ে লায়লা বেগম শয়ন কক্ষে বেডে শুয়ে পড়েন। রাতের কোন এক সময়ে সবার অগোচরে কক্ষের বসত ঘরের তীরে সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস দিয়ে মারা যান। পরে বাড়ির লোকজন তাকে ডাক দিলে সে জবাব না দেওয়ায় দরজা ভেঙে ভিতরে লায়লাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তারা আরো জানান, প্রায় ১০ বছর আগে লায়লার বিয়ে সুনামগঞ্জে জেলায়।

খবর পেয়ে নবীগঞ্জ থানার থানার এস আই পীযুষ চন্দ্র দেবনাথসহ পুলিশের একটি দল লাশ উদ্ধার করে সুরতহাল তৈরি করেন। নিহতের মা ও গ্রামের অনেকেই জানিয়েছেন, লায়লা বেশ কিছু দিন ধরে মানসিক বিকারগ্রস্ত ছিলেন।

নিহতের বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) মাসুক আলী, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সকালে তার স্বামী এসে লাশ সুনামগঞ্জ নিয়ে যান।

সময়ের আলো/আরআই



  বিষয়:   মানসিক অবসাদ  গৃহবধূর গলায় ফাঁস  হবিগঞ্জ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: