ফরিদপুরে ইমামদের মধ্যে ঈদ উপহার বিতরণ

ফরিদপুর প্রতিনিধি

সারাদেশ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ২৫০ জন ইমামের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে হাজী আব্দুর রহিম কল্যাণ ট্রাস্ট। বৃহস্পতিবার (২১ মার্চ)

2024-03-21T19:02:40+00:00
2024-03-21T19:02:40+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
ফরিদপুরে ইমামদের মধ্যে ঈদ উপহার বিতরণ
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪, ৭:০২ পিএম 
ফরিদপুরে ইমামদের মধ্যে ঈদ উপহার বিতরণ
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ২৫০ জন ইমামের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে হাজী আব্দুর রহিম কল্যাণ ট্রাস্ট। বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ১০টায় উপজেলার গাজীরটেক ইউনিয়নের ব্যাপারী বাড়িতে ট্রাস্টের প্রতিষ্ঠাতা আলমগীর কবিরের ব্যক্তিগত তহবিল হতে মসজিদের ইমামদের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী আব্দুর রহিম ব্যাপারী। কল্যাণ ট্রাস্টের পরিচালক মো. মোস্তফা কবিরের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান কাউসার হোসেন, ওলামা পরিষদের সভাপতি মুফতি মো. জাকারিয়া, মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা ওবায়দুর রহমান, ফরিদ খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গসহ উপজেলার ৬টি ইউনিয়নের ২৫০ জন ইমামগণ।

ঈদ উপহার হিসেবে প্রত্যেককে পঁচিশ কেজি চাল, তিন কেজি আলু, এক কেজি পিয়াজ, এক কেজি চিনি, ২ প্যাকেট সেমাইসহ বিভিন্ন উপকরণ ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   মসজিদের ইমাম  ঈদ উপহার বিতরণ  ফরিদপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: