ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে রাজু (১২) ও কাওসার আলী (১০) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও

2024-03-21T20:34:24+00:00
2024-03-21T20:34:24+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪, ৮:৩৪ পিএম 
ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু
ঠাকুরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে রাজু (১২) ও কাওসার আলী (১০) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া চন্ডিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রাজু গড়েয়া চন্ডিপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ও নিহত কাওসার আলী ওই এলাকার ইদ্রিস আলীর ছেলে। সম্পর্কে তারা চাচাতো ভাই বলে জানা গেছে।

নিহতের স্বজনরা জানায়, আজ (বৃহস্পতিবার) বেলা প্রায় ১১টা থেকে নিখোঁজ ছিলো তারা। অনেক খোঁজাখুঁজির পর পাওয়া না গেলে স্বজনরা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুর থেকে শিশু দুটিকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর তথ্যটি নিশ্চিত করে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ মোহাম্মদ সারোয়ার হোসেন।

সময়ের আলো/আরআই



  বিষয়:   পানিতে ডুবে  শিশুর মৃত্যু  ঠাকুরগাঁও 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: