প্রবাসে স্বামী, সিলিংয়ে ঝুলছিল গৃহবধূর লাশ

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রামে শাহানা সুলতানা রিমু (৪৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ মার্চ) দুপুর ১২টার দিকে বোয়ালখালী

2024-03-22T22:52:00+00:00
2024-03-22T22:52:00+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
প্রবাসে স্বামী, সিলিংয়ে ঝুলছিল গৃহবধূর লাশ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ২২ মার্চ, ২০২৪, ১০:৫২ পিএম 
প্রবাসে স্বামী, সিলিংয়ে ঝুলছিল গৃহবধূর লাশ
চট্টগ্রামে শাহানা সুলতানা রিমু (৪৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ মার্চ) দুপুর ১২টার দিকে বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদন্ডি গ্রামে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত গৃহবধূ রিমু বোয়ালখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড পূর্ব গোমদন্ডী বটতল এলাকার চৌধুরীপাড়ার তাহের মাস্টার বাড়ির প্রবাসী মো. মুছার স্ত্রী। 

বোয়ালখালী থানার ওসি মো. আছহাব উদ্দিন বলেন, নিহত রিমুর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তার স্বামী মোহাম্মদ মুছা বিদেশে আছেন। ঘটনার আগে ছেলে মেয়ে দুজনই কোচিং সেন্টারের উদ্দেশে ঘরের বাইরে যায়। এসময় রিমু ফ্যানের সঙ্গে ঝুলে পড়ে। পারিবারিক কলহের জের ধরে অভিমান করে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   গৃহবধূর আত্মহত্যা  চট্টগ্রাম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: