হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাফেজ নূর কামাল। ছবি: সময়ের আলো
কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ফুলের ডেইল বাসিন্দা মৃত আলী হোসেনের ছেলে হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাফেজ নূর কামাল ১৮তম তারাবীর নামাজের ইমামতি করছেন।
হাফেজ নূর কামাল ২০০৪ সালে কোরআন হেফজ বিভাগ শেষ করে ফুলের ডেইলের কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম তারাবি নামাজ শুরু করেন। ২ বছর পর পরীক্ষা ও করোনা সংকটের কারণে তারাবির নামাজ পড়ানোয় ব্যবধান দেখা দিয়েছে।
তিনি ২০১৪ সালে হ্নীলা শাহমজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে দাখিল পাস করেন। আলিম ২০১৬ সালে কক্সবাজার হাশেমিয়া কামিল মাদ্রাসা থেকে পাস করেন। ফাজিল ২০২০ সালে রাজাপালং মাদ্রাসা থেকে পাস করেন। বর্তমানে তিনি উখিয়া কলেজে বাংলায় অনার্স করতেছেন।
জানা যায়, হাফেজ নূর কামালের রাজনৈতিক জীবন শুরু হয় ২০১০ সালে। হ্নীলা শাহমজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা শাখা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। এরপর ২০১৮ সালে হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর তিনি ২০২০ সালে হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন এবং ছাত্রলীগকে সুসংগঠিত করেন।
জানতে চাইলে হাফেজ নূর কামাল সময়ের আলোকে জানান, আমি বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে রাজনীতি করছি, যতদিন বেঁচে আছি ইসলাম প্রচারে কাজ করে যাবো।
হ্নীলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ সময়ের আলোকে জানান, নুর কামাল ছেলেটি অনেক ভালো। তিনি একজন হাফেজ, আমাদের মজিদের ১৮ তম খতমে তারাবির নামাজ পড়াচ্ছে। তিনি হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।