ক্লিনিকে নেই পর্যাপ্ত যন্ত্রাংশ, দুই ক্লিনিককে জরিমানা আড়াই লাখ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পর্যাপ্ত লোকবল ও যন্ত্রাংশ না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে দুই ক্লিনিককে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে

2024-03-23T20:46:32+00:00
2024-03-23T20:46:32+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
ক্লিনিকে নেই পর্যাপ্ত যন্ত্রাংশ, দুই ক্লিনিককে জরিমানা আড়াই লাখ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ মার্চ, ২০২৪, ৮:৪৬ পিএম 
ক্লিনিকে নেই পর্যাপ্ত যন্ত্রাংশ, দুই ক্লিনিককে জরিমানা আড়াই লাখ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পর্যাপ্ত লোকবল ও যন্ত্রাংশ না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে দুই ক্লিনিককে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৩ মার্চ) দুপুরে গোমস্তাপুর উপজেলার রহনপুর কলোনি বাজারের আল-মদিনা ক্লিনিককে ৫০ হাজার ও পুরাতন বাজারের জমজম নার্সিং হোমকে ২ লাখ টাকা জরিমানা করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম অনন্যা।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম অনন্যা বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ম অনুযায়ী যে ধরনের অবকাঠামো, লোকবল ও যন্ত্রাংশ নিয়ে ক্লিনিক পরিচালনার কথা রয়েছে, তা না থাকায় এই জরিমানা করা হয়েছে। এছাড়াও ক্লিনিকের পরিবেশ মোটেও স্বাস্থ্যকর নয়। ক্লিনিকের নামে রোগীদের সাথে প্রতারণা করার দায়ে দুটি ক্লিনিককে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

এসময় আরও উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হামিদুর রহমানসহ অন্যান্যরা।

সময়ের আলো/আরআই



  বিষয়:   অনিয়ম  ক্লিনিককে জরিমানা  চাঁপাইনবাবগঞ্জ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: