সিলেটে একরাতে ছাত্রলীগের ৪ কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সারাদেশ

সিলেটে ২৩ বছর পর সদর উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। এছাড়া ১৪ বছর ধরে কমিটি না থাকা সিলেট এমসি

2024-03-25T15:30:56+00:00
2024-03-25T15:30:56+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
সিলেটে একরাতে ছাত্রলীগের ৪ কমিটি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: সোমবার, ২৫ মার্চ, ২০২৪, ৩:৩০ পিএম 
সিলেটে একরাতে ছাত্রলীগের ৪ কমিটি ঘোষণা
সিলেটে ২৩ বছর পর সদর উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। এছাড়া ১৪ বছর ধরে কমিটি না থাকা সিলেট এমসি কলেজ ও সরকারি কলেজের কমিটির পাশাপাশি ৭ বছর পর দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। এর আগে গত সপ্তাহে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এবং গত মাসে বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগেরও কমিটি ঘোষণা করা হয়।

দীর্ঘদিন পর এর কমিটিগুলো ঘোষণা করায় পদ বিহীন ছাত্রলীগ কর্মীরা নিজেদের ঠিকানা খুঁজে পেলেন। গত শুক্রবার গভীর রাতে ৪টি ইউনিটের কমিটি ঘোষণা করা হয়। গত শুক্রবার রাত তিনটার দিকে ছাত্রলীগের সিলেট জেলা ও মহানগর ইউনিট পৃথক চারটি বিজ্ঞপ্তিতে এ কমিটির ঘোষণা দেয়। সম্প্রতি ছাত্রলীগের ৬টি ইউনিট কমিটি ঘোষণা করায় দলীয় কর্মীর পরিচয় থেকে পদধারী নেতা হওয়ায় আনন্দিত তারা।

ছাত্রলীগ সূত্রে জানা গেছে, সিলেট এমসি কলেজ ও সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের কমিটির অনুমোদন দেন মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান ও সাধারণ সম্পাদক মো. নাঈম আহমদ। অন্যদিকে সিলেট সদর ও দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের কমিটির অনুমোদন দেন জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ।

এমসি কলেজ ছাত্রলীগের কমিটিতে দিলোয়ার হোসেন সভাপতি ও হাবিবুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১১০ সদস্য বিশিষ্ট এ কমিটিতে ৩৬ জন সহ-সভাপতি, ১০ জন যুগ্ম সাধারণ সম্পাদক ও ৯ জন সাংগঠনিক সম্পাদক রয়েছেন।

সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের কমিটিতে রুহেল আহমদ সভাপতি ও ইমতিয়াজ আহমদ শোভন সাধারণ সম্পাদক হয়েছেন। ৮১ সদস্যবিশিষ্ট এ কমিটিতে ২৫ জন সহ-সভাপতি, ৯ জন যুগ্ম সাধারণ সম্পাদক ও ৯ জন সাংগঠনিক সম্পাদক রয়েছেন।

সিলেট সদর উপজেলা ছাত্রলীগের কমিটিতে সৈয়দ রবিউল হাসান সভাপতি ও দেবাশীষ গোয়ালা দেব সাধারণ সম্পাদক হয়েছেন। ১১৯ সদস্যবিশিষ্ট এ কমিটিতে ৩৮ জন সহ-সভাপতি, ৯ জন যুগ্ম সাধারণ সম্পাদক ও ৯ জন সাংগঠনিক সম্পাদক আছেন।

এ ছাড়া দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের কমিটিতে নোমান আহমদ সভাপতি ও মো. জয়নাল আবেদীন ইমন সাধারণ সম্পাদক হয়েছেন। ১২১ সদস্যবিশিষ্ট এ কমিটিতে ৪১ জন সহ-সভাপতি, ৯ জন যুগ্ম সাধারণ সম্পাদক ও ৯ জন সাংগঠনিক সম্পাদক রয়েছেন।

ছাত্রলীগ সূত্রে জানা গেছে, সিলেট এমসি কলেজ ও সিলেট সরকারি কলেজে ছাত্রলীগের সর্বশেষ কমিটি হয় ২০০৪ সালে। ২০১০ সালে এসব কমিটি বাতিল করা হয়। প্রায় ২৩ বছর পর সিলেট সদর উপজেলা ছাত্রলীগের কমিটি হয়েছে। সর্বশেষ এ উপজেলায় কমিটি হয়েছিল ২০০১ সালে। এরপর আর কমিটি হয়নি। এ ছাড়া দক্ষিণ সুরমা উপজেলায় সর্বশেষ ছাত্রলীগের কমিটি হয়েছে ২০১৭ সালের জানুয়ারিতে। সে হিসাবে সাত বছর পর এই উপজেলায় কমিটি ঘোষণা করা হয়েছে।

এদিকে জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম বলেন, প্রায় ২৩ বছর পর সিলেট সদর উপজেলা ছাত্রলীগের কমিটি হয়েছে। এ ছাড়া দক্ষিণ সুরমা উপজেলায় সর্বশেষ ছাত্রলীগের কমিটি হয়েছে ২০১৭ সালের জানুয়ারিতে। নতুন কমিটি পেয়ে নেতাকর্মীরা উৎফুল্ল।

সময়ের আলো/আরআই



  বিষয়:   ছাত্রলীগের কমিটি ঘোষণা  সিলেট 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: