নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের পিলারে সাথে ধাক্কায় অটোরিকশা উল্টে চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১২ টার দিকে চাঁদপুরের হাজীগঞ্জ কচুয়া সড়কের বদরপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
অটোরিকশা চালক মহিন উদ্দিন (২৫) পৌরসভার টোরাগড় হুন্ডার মেকার কবির কাজীর ভাগিনা। ছোট বেলা থেকে মামার সাথে মোটরসাইকেল মেরামতের কাজে নিয়োজিত ছিলেন। বর্তমানে কাজ কমে যাওয়া অটোরিকশা চালানো শুরু করে সেখানেই জীবনের ইতি টানতে হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁদপুরের হাজীগঞ্জে সড়কের বদরপুর মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের পিলারে গাড়িটি ধাক্কা খেয়ে পড়ে যায়। স্থানীয় লোকজন দৌড়ে এসে অটোরিকশা চালক মহিনকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে দেখেই মৃত্যুর বিষয় নিশ্চিত করেন।
এদিকে স্থানীয় সুজন, রাজন ও সাইফুল ইসলাম বলেন, টোরাগড় দক্ষিণ পাড়ার ছেলে হিসাবে মহিন ছিলেন শান্ত প্রকৃতির। তার অকাল মৃত্যুর খবর শুনে এলাকায় শোকের মাতম।
সময়ের আলো/আরআই